করোনা ইউনিট থেকে পালিয়েছে রোগী, খুঁজছে প্রশাসন

আপডেট : ০৮ জুলাই ২০২১, ০৩:৪৮ পিএম

পটুয়াখালী কলাপাড়া হাসপাতালের করোনা ইউনিটের চিকিৎসাধীন এক রোগীকে খুঁজে পাচ্ছে না স্বাস্থ্য প্রশাসন। বৃহস্পতিবার (৮ জুলাই) সকালে কোনো ছাড়পত্র না নিয়ে এবং কাউকে না জানিয়ে হাসপাতাল থেকে পালিয়ে যান বুশরা (২০) নামের ওই রোগী।

কলাপাড়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জেএইচ খান লেলীন জানান, বুধবার (৭ জুলাই) রাতে তার করোনা পজেটিভ রিপোর্ট আসে। সে করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল থেকে তাকে হাসপাতালে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কোথায় আছে তাও নিশ্চিত করে বলতে পারছেন না কেউ।

এ ব্যাপারে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক বলেন, করোনা রোগী পালানোর বিষয়টি তাকে জানানো হয়নি। তবে তিনি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

জানা গেছে, বুশরা নামের ওই নারী কলাপাড়া পৌর শহরের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা। স্বামী মো.আবদুল্লাহর বিষয়েও এখনো কিছু জানা যায়নি।

কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো. আসাদুর রহমান জানান, হাসপাতাল থেকে রোগী পালানোর বিষয়টি পুলিশকে জানানো হয়নি।

আরও পড়ুন: নড়াইলে ঢিলেঢালা 'কঠোর বিধিনিষেধ', শনাক্ত ৪৩.৫৮ শতাংশ

কলাপাড়া হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ চিন্ময় হাওলাদার বলেন, করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগীর চলে যাওয়ার আগে অবশ্যই ছাড়পত্র নিয়ে যাওয়া উচিত ছিলো। 

এদিকে বুধবার (৭ জুলাই) রাতে কলাপাড়া হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে এক অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু হয়েছে। কলাপাড়ায় গত সাত দিনে ৮১ জনের করোনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৬৪ জন। আক্রান্তের হার ৭৯ দশমিক ০১ শতাংশ।


একাত্তর/আরবিএস  

পটুয়াখালীর রাঙ্গাবালীতে চরমোন্তাজ ইউনিয়নের সোনারচরে বজ্রপাতে রফিক মাঝি (৫৫) নামে এক খেটে খাওয়া মানুষের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে দৈনন্দিন কাজের অংশ হিসেবে সোনারচরে যাওয়ার পর এই...
পটুয়াখালীর গলাচিপায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পটুয়াখালীর বাউফলে গ্রামীণ অবকাঠামো সংস্কার (টিআর/কাবিখা) কর্মসূচির আওতায় নেওয়া প্রকল্পের অর্থ লুটপাটের গুরুতর অভিযোগ উঠেছে। সরেজমিনে অধিকাংশ প্রকল্পে কাজ না করেই বরাদ্দের টাকা তুলে নেওয়ার...
পটুয়াখালীর গলাচিপায় ডেঙ্গুর প্রকৃত চিত্র নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারি হাসপাতালের হিসাবের সঙ্গে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারগুলোর তথ্যে দেখা গেছে বড়ো ধরনের ব্যবধান। গত এক সপ্তাহে গলাচিপা উপজেলা...
ব্যবস্থাপনার নানা ত্রুটি, আবাসন ও পরিবহন সংকট এবং বিরূপ আবহাওয়ার রক্তচক্ষু উপেক্ষা করেই শনিবার থেকে জাপানের নাগোয়ায় আনুষ্ঠানিকভাবে পর্দা উঠছে এশিয়ার বৃহত্তম ক্রীড়াযজ্ঞ এশিয়ান গেমসের। দীর্ঘ ৩২...
ভারতের পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের ঠিক মুখেই নাটকীয় রাজনৈতিক মোড়! সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস প্রার্থীকে সমর্থনের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বসতঘরের বারান্দার সিঁড়ি থেকে ফণা তোলা বিষধর ‘পদ্ম গোখরা’ (Monocled Cobra) সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কালিঘাট পোস্ট অফিস সংলগ্ন চা...
রাজধানীর কদমতলীতে গৃহবধূ ইয়ানুর বেগমকে (২৫) গলা কেটে নৃশংসবাবে হত্যার পর খাটের নিচে লাশ লুকিয়ে রেখে পালিয়েছেন তার স্বামী জুয়েল। শুক্রবার দুপুরে খবর পেয়ে কদমতলী থানা পুলিশ বাসার খাটের নিচ থেকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর