পাঁচ ঘণ্টা পর উত্তরাঞ্চলে ট্রেন চলাচল স্বাভাবিক

আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ০৮:১৩ পিএম

নাটোরের লালপুরের আব্দুলপুরে লাইনচ্যুত হওয়া ট্রেনের দুটি বগি সরানো হয়েছে। এর ফলে পাঁচ ঘণ্টা পর বিকেল সাড়ে পাঁচটার দিকে উত্তরাঞ্চলের সাথে সারা দেশের রেল যোগাযোগ পুনরায় চালু হয়।

বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (পাকশি) নূর মোহাম্মদ বলেন, বুধবার দুপুর সাড়ে বারোটার দিকে দিনাজপুর থেকে ঢাকাগামী মালবাহী একটি ট্রেনের দুটি বগি আব্দুলপুরে লাইনচ্যুত হয়। ফলে উত্তরবঙ্গ থেকে ঢাকা ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

ঘটনার পরপরই ঈশ্বরদী জংশন থেকে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত বগি দুটি উদ্ধার করে । পরে রেল চলাচল স্বাভাবিক ঘোষণা করা হয়।

এ ঘটনায় রেলওয়ে বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনোয়ার হোসেনকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য সময় নির্ধারণ করা হয়েছে বলে জানান নূর মোহাম্মদ।

লাইনচ্যুতির কারণে নাটোর স্টেশনে চিলাহাটী থেকে খুলানাগামী রকেট মেইল ও রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে।

কেএসএইচ
নাটোরে যাত্রীবাহী বাসের চাপায় এক অটোভ্যানচালক ও তার যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) দুপুর একটার দিকে নাটোর শহরের বড় হরিশপুর এক নম্বর ব্রিজের পাশে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।
ময়মনসিংহের গফরগাঁও রেলস্টেশনে প্রবেশের আগে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।  
নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চলমান স্বাস্থ্যসেবা সঙ্কট মোকাবিলায় আগামী কয়েক দিনের মধ্যেই নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) চালু করা হবে বলে জানিয়েছেন জাতীয়...
নাটোরে ইসলামী ব্যাংকের একটি অ্যাকাউন্টের মাধ্যমে মোটা অঙ্কের টাকা লেনদেন করে ‘ভোট কেনার চেষ্টা’র অভিযোগ তুলেছেন নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। 
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর