পুলিশ পরিচয়ে গুড়ো দুধ নিয়ে উধাও, ১২ দিন পর আটক

আপডেট : ০৮ জুলাই ২০২১, ০৪:৩৮ পিএম

চাঁদপুরে মুনসুর আলী (৩০) নামে ভুয়া পুলিশকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। 

বুধবার (৭ জুলাই) সকালে সড়ক ও জনপদ অফিসের পিছনে ভাড়া বাসা তাকে গ্রেফতার করা হয়। আটককৃত আসামি ১নং বিষ্ণুপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মিজি বাড়ির সুলতান মিজির ছেলে।

পুলিশের দেওয়া তথ্য মতে, গত ২৫ জুন রাতে ডানো কোম্পানীর ডিষ্ট্রিবিউটার পয়েন্ট দোকানে গিয়ে মালিক মো. মনিরুল ইসলামের কাছে মুনসুর আলী তার নাম মেহেদী হাসান বলে পরিচয় দেয়। এসময় সে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর চাঁদপুর রেশন ষ্টোরের ইনচার্জের দায়িত্বে আছে বলে পরিচয় দেয়।

পরে সে ওই দোকান থেকে প্রায় ৬৪ হাজার টাকা মূল্যের গুড়ো দুধ প্যাকেট সংগ্রহ করে। এর মধ্যে সে ২৮ হাজার টাকা জমা দিয়ে বাকি টাকা সকালে পরিশোধ করবে বলে চলে যায়।

এরপর সকালে আবার এসে ক্যাশমেমো সংগ্রহ করে একটি মোবাইল নম্বর দিয়ে বিকালে এসে টাকা পরিশোধ করবে বলে নিশ্চিত করে সে।

আরও পড়ুন: ১১ বছরের শিশু ধর্ষণের দায়ে শিক্ষক গ্রেপ্তার

কিন্ত বিকেলে সে না আসায় দোকানের মালিক ওই নম্বরে ফোন করলে আলমগীর নামে এক অটো ড্রাইভার রিসিভ করে। এতে তিনি বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন। ঘটনাটি সাথে সাথে পুলিশ সুপারকে জানালে পুলিশ সুপার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টান্টু সাহাকে বিষয়টি তদন্ত পূর্বক ব্যাবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেন।

বুধবার (৬ জুলাই) ভুক্তভোগী মো. মনিরুল ইসলামে জানতে পারেন, অভিযুক্ত পুরাতন বাজার বাতাসা পট্টির একটি পাইকারি মুদি দোকানে আছে। তিনি সাথে সাথে বিষয়টি ডিবি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এসময় অভিযুক্ত তার মোটরসাইকেল এবং একটি মোবাইল সেট ফেলে পালিয়ে যায়।

পরে পুলিশ তার সম্পর্কে তদন্ত চালিয়ে বুধবার (৭ জুলাই) সকালে তাকে গ্রেপ্তার করে। চাঁদপুর জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা টান্টু সাহার নেতৃত্বে এসআই মোতাহের হোসেন ও এসআই পলাশ বডুয়া ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। 

চাঁদপুর জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা কান্তি সাহা জানান, ৬ জুলাই আসামি পালিয়ে গেলে তার সম্পর্কে আরো গভীর তদন্তের মাধ্যমে তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হয় পুলিশ। 

তিনি আরো জানান, দীর্ঘদিন যাবত আসামি মুনসুর আলী নিজেকে বিভিন্ন বাহিনীর কর্মকর্তা পরিচয় দিয়ে সাধারণ জনগণকে প্রতারণা করে আসছে।


একাত্তর/এসজে 

মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
‎চট্টগ্রামের পটিয়া থেকে পরিবারসহ উদ্ধার হওয়ার পর প্রতারণার মামলায় গ্রেপ্তার করা হয়েছে চাঁদপুরের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে। 
জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর