বান্দরবানে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক

আপডেট : ০৮ জুলাই ২০২১, ০৪:৪৫ পিএম

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে আপুই মং মারমা (৬৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। 

বুধবার (৭ জুলাই) বিকালে স্থানীয়রা অভিযুক্ত ব্যক্তিকে গণধোলাই দিয়ে রোয়াংছড়ি থানায় সোপর্দ করে। পরে রাতে তাকে রোয়াংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদ কবির জানান, সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে আপুই মং মারমা (৬৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরে তাকে বান্দরবান আদালতে পাঠানো হয়েছে।

ধর্ষণের শিকার ওই কিশোরীকে বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরে বান্দরবান সদর হাসপাতালে পরীক্ষা শেষে আদালতে হাজির করা হয়।

স্থানীয়রা জানান, কিশোরীটির প্রথম বাবা মারা যাওয়ার পর উপজেলার ওয়াগ‍্যই পাড়ার জুমচাষী আপুইমং মারমা তার মাকে বিয়ে করে। সৎ মেয়েকে নিয়ে ওই এলাকায় একটি খামার বাড়িতে বসবাস করে আসছিলেন আপুই মং। 

আরও পড়ুন: নারায়ণগঞ্জে মাদক ব্যবসায়ীদের সংঘর্ষে নিহত ১, আহত ১০

গত ২ জুলাই কিশোরীটি এক কন‍্যা সন্তান প্রসব করলে এলাকায় ধর্ষণের ঘটনাটি জানাজানি হয়। পরে স্থানীয়রা ওই মেয়েকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, তার সৎ বাবা তাকে ধর্ষণ করেছে। পরে স্থানীয়রা অভিযুক্ত আপুই মং মারমাকে গনধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।


একাত্তর/আরবিএস   

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাস্কাট থেকে আসা এক যাত্রীর ব্যাগ থেকে ৫৩৪ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোহাম্মদ হাসান মুরাদ নামে এক যাত্রীকে আটক করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।  
অপরাধপ্রবণ এলাকা হিসেবে পরিচিত চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে আবারও অভিযান চালিয়েছে যৌথবাহিনী। 
দীর্ঘ প্রায় ছয় মাস বন্ধ থাকার পর অবশেষে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরেছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)।
চট্টগ্রামে এক ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পাশ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। চিরকুটে ব্যাংকের ঋণ বিতরণ নিয়ে মানসিক চাপ, একটি মামলার কারণে দুশ্চিন্তা এবং...
ব্যবস্থাপনার নানা ত্রুটি, আবাসন ও পরিবহন সংকট এবং বিরূপ আবহাওয়ার রক্তচক্ষু উপেক্ষা করেই শনিবার থেকে জাপানের নাগোয়ায় আনুষ্ঠানিকভাবে পর্দা উঠছে এশিয়ার বৃহত্তম ক্রীড়াযজ্ঞ এশিয়ান গেমসের। দীর্ঘ ৩২...
ভারতের পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের ঠিক মুখেই নাটকীয় রাজনৈতিক মোড়! সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস প্রার্থীকে সমর্থনের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বসতঘরের বারান্দার সিঁড়ি থেকে ফণা তোলা বিষধর ‘পদ্ম গোখরা’ (Monocled Cobra) সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কালিঘাট পোস্ট অফিস সংলগ্ন চা...
রাজধানীর কদমতলীতে গৃহবধূ ইয়ানুর বেগমকে (২৫) গলা কেটে নৃশংসবাবে হত্যার পর খাটের নিচে লাশ লুকিয়ে রেখে পালিয়েছেন তার স্বামী জুয়েল। শুক্রবার দুপুরে খবর পেয়ে কদমতলী থানা পুলিশ বাসার খাটের নিচ থেকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর