নারায়ণগঞ্জে মাদক ব্যবসায়ীদের সংঘর্ষে নিহত ১, আহত ১০

আপডেট : ০৮ জুলাই ২০২১, ০৪:১৭ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে শামসু মিয়া নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ আহত হয়েছেন কমপক্ষে আরও ১০ জন। 

বুধবার (৭ জুলাই) রাত থেকে বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুর পর্যন্ত উপজেলার চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র (বস্তি) এলাকায় কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এফ এম সায়েদ জানান, গত কয়েকদিন ধরেই চনপাড়া পূর্ণবাসন কেন্দ্রে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ চলছে। আজও তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কয়েকজন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে একজন মারা যায়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। 

আরও পড়ুন: করোনা ইউনিট থেকে পালিয়েছে রোগী, খুঁজছে প্রশাসন

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, চনপাড়া পূর্ণবাসন কেন্দ্রের ইউপি সদস্য বজলুর রহমান বজলু ও শাহিন ওরফে সিটি শাহিন গ্রুপের সঙ্গে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ চলছে। গত কয়েকদিন ধরে উভয়পক্ষের লোকজন বিভিন্ন  সময় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে একে অপরের উপর হামলা চালায় ও রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। 

সর্বশেষ বুধবার রাত থেকে আজ দুপুর পর্যন্ত কয়েকদফা সংঘর্ষে লিপ্ত হলে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। গুরুত্বর অবস্থায় উদ্ধার করে কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় শামসু মিয়া নামে একজনের মৃত্যু হয়। 


একাত্তর/আরবিএস   

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
ব্যবস্থাপনার নানা ত্রুটি, আবাসন ও পরিবহন সংকট এবং বিরূপ আবহাওয়ার রক্তচক্ষু উপেক্ষা করেই শনিবার থেকে জাপানের নাগোয়ায় আনুষ্ঠানিকভাবে পর্দা উঠছে এশিয়ার বৃহত্তম ক্রীড়াযজ্ঞ এশিয়ান গেমসের। দীর্ঘ ৩২...
ভারতের পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের ঠিক মুখেই নাটকীয় রাজনৈতিক মোড়! সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস প্রার্থীকে সমর্থনের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বসতঘরের বারান্দার সিঁড়ি থেকে ফণা তোলা বিষধর ‘পদ্ম গোখরা’ (Monocled Cobra) সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কালিঘাট পোস্ট অফিস সংলগ্ন চা...
রাজধানীর কদমতলীতে গৃহবধূ ইয়ানুর বেগমকে (২৫) গলা কেটে নৃশংসবাবে হত্যার পর খাটের নিচে লাশ লুকিয়ে রেখে পালিয়েছেন তার স্বামী জুয়েল। শুক্রবার দুপুরে খবর পেয়ে কদমতলী থানা পুলিশ বাসার খাটের নিচ থেকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর