নোয়াখালীতে সাত বছরের শিশু হত্যার রহস্য উদঘাটন

আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ০৯:১৫ পিএম

নোয়াখালীর চাটখিলে এক মাদ্রাসার ছাত্রী সাত বছরের শিশু উম্মে আক্তার পেহা হত্যার রহস্য উদঘাটন করে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রতিবেশী বাবা আবদুল ছাত্তার ও ছেলে মিজানুর রহমান সেন্টুকে  গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকান্ডে স্বামী মিজানুর রহমান সেন্টু জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবিন্দ দিয়েছেন তার স্ত্রী সেলিনা বেগম।  

মঙ্গলবার বিকেলে গ্রেপ্তারকৃত আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। 

নিহত শিশু চাটখিলের  মোহাম্মদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জষড়া গ্রামের সালামত পাটোয়ারী বাড়ির ফারুক হোসেনের মেয়ে। সে স্থানীয় একটি মাদরাসার প্রথম জামাতের ছাত্রী ছিল।  

নোয়াখালীর পুলিশ সুপার শহীদুল ইসলাম জানান,  ১৫ দিন আগে প্রতিবেশী মিজানুর রহমান সেন্টুর মেয়ে তানহার সাথে খেলাধুলা করার সময় মারামারি হয় পেহার। এ ঝগড়ার জের ধরে সেন্টু পেহাকে তার বাড়িতে মারতে যায়। তখন পেহার মা মেয়েকে শাসন করার কথা বলে সেন্টুকে নিবৃত করে। এরপর গত রোববার দুপুরে পেহা বাড়ির পাশে ক্ষেতে নিজের বাবাকে খোঁজ করতে যায়। ওই সময় ক্ষেতের পাশে বসা ছিল ঘাতক সেন্টু। সেন্টু বাবাকে দেখিয়ে দেয়ার কথা বলে পেহাকে ডেকে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করে মরদেহ ঝোপে ফেলে রাখে। পরে একই দিন রাত ১১টার দিকে মোল্লা বাড়ি সংলগ্ন এলাকার একটি পুকুর পাড় থেকে নিহত শিশুর মরদেহ উদ্ধার করা হয়। 

এ ঘটনায় নিহত শিশুর বাবা ফারুক পাটোয়ারি থানায় মামলা কররে পুলিশ সন্দেহভাজন হিসেবে মিজানুর রহমান সেন্টু ও তার বাবা আবদুল ছাত্তারকে আটক করে। মিজানুর রহমান সেন্টুর স্ত্রী সেলিনা বেগম তার স্বামী মিজানুর রহমান সেন্টু হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন। 

 

এআর
নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
রাজধানীর তুরাগে দাম্পত্য কলহে সাত মাসের শিশু রাফা মনিকে আছাড় মেরে হত্যার অভিযোগে বাবা কবির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নরসিংদীতে সংঘটিত একটি ক্লু-লেস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত দুই মূলহোতাকেও গ্রেপ্তার করা হয়েছে।
নোয়াখালীতে গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর