রংপুর-৬ আসনে মনোনয়নপত্র জমা দিলেন স্পিকার শিরীন শারমিন

আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ০৩:৩৭ পিএম

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী রংপুর-৬ আসনে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। 

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তিনি সহকারী রিটার্নিং কর্মকর্তা ও পীরগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে নিজের মনোনয়নপত্র জমা দেন। 

মনোনয়নপত্র জমা দিয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে স্পিকার বলেন, আমি পীরগঞ্জ থেকে গত নির্বাচনেও সংসদ সদস্য নির্বাচিত হই। আশা করবো এবারও আমি এলাকাবাসীর ভালোবাসা সাথে নিয়ে নৌকা প্রতীকে জয়লাভ করতে পারবো। 

শিরীন শারমিন আরও বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ, এখানে অনেক দল নির্বাচনে অংশগ্রহণ করবে এটা যেমন স্বাভাবিক তেমনিভাবে অনেক স্বতন্ত্র প্রার্থীরাও নির্বাচন করবেন। জনগণ যেন নিজের পছন্দের প্রার্থীদের শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারেন সেটাই বড় বিষয়। 

এসময় পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পীরগঞ্জ পৌরসভার মেয়র এ এস এম তাজিমুল ইসলাম শামীম, উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি অধ্যাপক নুরুল আমিন রাজা, পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি শাহিদুল ইসলাম পিন্টুসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। 

 

এআর
রংপুরের পীরগঞ্জ মাঝি পাড়ার সাম্প্রদায়িক হামলা খুবই পরিকল্পিত। এলাকা ঘুরে দেখার পর এমন মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী। আটকের পর ধর্ম অবমাননায় অভিযুক্ত কিশোর পরিতোষকে নেয়া...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর