নারায়ণগঞ্জে অবরোধের সমর্থনে ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগ, আটক দুই

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ০৯:৫৭ পিএম

বিএনপির ডাকা দুইদিনের অবরোধের সমর্থনে নারায়ণগঞ্জ শহরের ডনচেম্বার এলাকায় মশাল মিছিল করেছে মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। এসময় মিছিল থেকে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ও সড়কে আগুন জ্বালিয়ে সরকারবিরোধী স্লোগান দেয় সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার সন্ধ্যায় নগরীর নবাব সলিমুল্লাহ সড়কের ডনচেম্বার থেকে শুরু হয়ে মিছিলটি শহরের চাষাড়ার দিকে যায়। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে অবরোধের সমর্থনকারীরা পালিয়ে যায়। এসময় দুইজনকে আটক করে পুলিশ। 

পুলিশ ও প্রত্যাক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি রানার নেতৃত্বে ডন চেম্বার এলাকায় একটি মশাল মিছিল বের করে নেতাকর্মীরা। পরে নবাব সলিমুল্লাহ সড়কে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। মিছিলটি চাষাঢ়ার দিকে এগিয়ে মিশনপাড়া মোড়ে গিয়ে ফের ককটেল বিস্ফোরণ ও সড়কে অগ্নিসংযোগ করে।

ইমেজ: একাত্তর।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশের একাধিক দল। এসময় ধাওয়া দিয়ে দুইজনকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। পরে সড়কের আগুন নিভিয়ে যানচলাচল স্বাভাবিক রাখা হয়। 

নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাৎ হোসেন জানান, অবরোধ কর্মসূচির নামে শহরে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ করেছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছাবার আগেই তারা পালাতে শুরু করে। দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করার জন্য অভিযান চলছে।

বর্তমান সরকারের পতন ও নির্দলীয় সরকারের দাবিতে গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ পণ্ড হবার পর থেকে ধারাবাহিকভাবে হরতাল-অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি ও তার সাথে আন্দোলন করা ৩৯টি রাজনৈতিক দল।

আরবিএস  
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকার আল-আকসা আকন বাড়ি জামে মসজিদের ইমামের থাকার ঘরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী উল্লেখ করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি কখনো একা চলার রাজনীতি করে না, বরং সকল শ্রেণি-পেশার...
মাদারীপুরে একটি মহিলা মাদ্রাসা প্রাঙ্গণে বোমা বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত চার শিক্ষার্থী আহত হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে আবিদা আক্তার নামের এক শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর