ছোট ভাইয়ের কিল-ঘুষিতে প্রাণ গেলো বড় ভাইয়ের

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ০৮:০৫ পিএম

পঞ্চগড়ে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের কিলঘুষিতে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার সকালে উপজেলার সাতমেড়া ইউনিয়নের সাহেবীজোত ডাঙ্গাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইয়াকুব আলী (৮৩) ওই এলাকার মৃত আফসার আলীর ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে জমি নিয়ে বড় ভাই ইয়াকুব আলীর সাথে ছোট ভাই আব্দুল মোমিনের মধ্যে বিরোধ চলে আসছিলো। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে শালিসও হয়। মঙ্গলবার সকালে আবারো বিরোধে জড়ায় দুই ভাইসহ পরিবারের সদস্যরা। একপর্যায়ে ছোট ভাই আব্দুল মোমিনের কিলঘুষিতে বড় ভাই ইয়াকুব আলীর মৃত্যু হয়। 

পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়। এদিকে ঘটনার পরপরই পালিয়ে গেছেন নিহতের ছোট ভাই আব্দুল মোমিনসহ তার পরিবারের সদস্যরা।

পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) রঞ্জু আহম্মেদ বলেন, রাস্তা নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। ছোট ভাইয়ের কিলঘুষিতে বড় ভাই ইয়াকুব আলী মারা গেছেন বলে অভিযোগ এসেছে। আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। তবে ইয়াকুব আলী অসুস্থ ছিলেন বলে শুনেছি। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

অপরদিকে, পঞ্চগড়ের দেবীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে ঘটেছে ছুরিকাঘাতের ঘটনা। 

জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে শাহিন হোসেন (২০) ও ইমন ইসলাম মিনাল (১৮) নামে দুই যুবক আহত হয়েছেন। 

সোমবার রাত সাড়ে ৯টায় দেবীগঞ্জ পৌরসভার দোসীমানায় এলাকায় ঘটনাটি ঘটে। পরে তাদের আহত অবস্থায় উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে শাহীনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে ভর্তি করা হয়।

আহত শাহিনের বাড়ি দেবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের পূর্ব দেবীডুবা ডাঙ্গা পাড়া এলাকায়। তিনি ওই এলাকার আব্দুস সালামের ছেলে। শাহিন পেশায় একজন সিএনজি চালক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১০-১২ দিন আগে শাহিনের সাথে তাহের নামে এক ব্যাক্তির জমির নিয়ে বিরোধ হয়। স্থানীয়ভাবে শালিসে সমস্যার সমাধানের চেষ্টা করেন জনপ্রতিনিধিরা। সোমবার রাতে পৌরসভার দোসীমানার দোকানপাড় এলাকায় শাহীনসহ তিনজন বসেছিলেন। একপর্যায়ে শাহীন প্রসাব করার জন্য একটি দোকানের পাশে গেলে তাহের তাকে ছুরিকাঘাত করেন। পরে শাহিনের চিৎকারে মিনাল ও মিলন এগিয়ে গেলে মিনালকে ছুরি মেরে পালিয়ে যান তাহের। 

পরে স্থানীয়রা শাহিন ও মিনালকে আহত অবস্থায় উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। শাহিনের শারিরীক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তবে মিনাল প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন।

এদিকে ছুরিকাঘাতে হতাহতের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে দেবীগঞ্জ থানা পুলিশের একটি টিম। ঘটনাস্থল থেকে ছুরি এবং অন্যান্য আলামত সংগ্রহ করেন।

দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক বনশ্রী মন্ডল বলেন, হাসপাতালে দুইজনকে আহত অবস্থায় আনা হয়। একজনের অবস্থা গুরুতর হওয়ায় রংপুরে স্থানান্তরিত করেন। তার পেটে এবং মুখের চোয়ালে ছুরিকাঘাত করা হয়েছে। অন্যজনের আঘাত গুরুতর না হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। 

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, এই ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং অভিযুক্তকে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

এআর
জা ও সাপ্তাহিক টানা ছুটিকে কেন্দ্র করে হিমালয়ের বরফশুভ্র প্রকাণ্ড রূপ দেখতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভিড় জমিয়েছিলেন দেশের দূর-দূরান্ত থেকে আসা শত শত পর্যটক। তবে টানা তিন দিন ধরে মেঘ ও কুয়াশার...
পঞ্চগড় সদর উপজেলার মীরগড় এলাকায় করতোয়া নদীর ওপর প্রতীক্ষিত দ্বিতীয় সেতু নির্মাণের আনুষ্ঠানিক উদ্যোগ নেওয়ার খবরে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে নদীর দুই পাড়ের মানুষের মাঝে। দীর্ঘদিনের কষ্ট ও...
পঞ্চগড়ে রিকশাচালক আল আমিনকে গুম করে হত্যার অভিযোগে করা মামলায় পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের পঞ্চগড় জেলা শাখার সহসভাপতি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাকে কারাগারে পাঠিয়েছে আদালত।
জীবনের শুরুটা হয়েছিল শুভ পরিণয়ের মধ্য দিয়ে—ছাদনাতলায় একে অপরের হাত ধরে বেঁচে থাকার যে অঙ্গীকার করেছিলেন, মৃত্যুর পর শেষযাত্রাতেও বিচ্ছেদ হলো না তাদের। পঞ্চগড়ের আটোয়ারীতে স্বামীর মৃত্যুর শোকে রেলে...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর