নোয়াখালীতে দিনদুপুরে ৩৫ ভরি স্বর্ণালংকার লুটের অভিযোগ

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ০৭:৪৩ পিএম

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় দিনদুপুরে একটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা ওই দোকান থেকে ৩৫ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার মোতালেব প্লাজায় আমিন জুয়েলার্সের দোকানে এ ডাকাতির ঘটনা ঘটে। 

দোকানটির মালিক সাকায়েত উল্ল্যাহ জানান, তিনি শুক্রবারে জুম্মার নামাজ পড়তে মসজিদে গেলে একদল ডাকাত দোকানের গ্রিল কেটে ভেতরে ঢুকে প্রায় ৩৫ ভরি স্বর্ণ নিয়ে যায়। 

সোনাইমুড়ী থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে দোকানে কোনো তালা ভাঙার আলামত না পেলেও প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে এটি চুরির ঘটনা। পুলিশ সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছে। তাতে দেখা যায়, একজন চোর জুয়েলারি দোকানের ভেতরে প্রবেশ করলেও তার ধারণা, বাইরে আরও কয়েকজন থাকতে পারে। 

ওসি আরও জানান, এ বিষয়ে তদন্ত করছে পুলিশ এবং দ্রুত সময়ে এর রহস্য উদঘাটন করা সম্ভব হবে।

এর আগে গত সপ্তাহে কবিরহাটের চাপরাশিরহাট বাজারে নৈশ প্রহরীকে হত্যা করে দুইটি জুয়েলারি দোকান থেকে বিপুল পরিমাণ স্বর্ণ  লুট করে নিয়ে যায় ডাকাত দল। এক সপ্তাহ পার না হতেই আরও একটি ডাকাতির ঘটনায় র্স্বণ ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

আরবিএস  
মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নোয়াখালী সদর উপজেলার আলোচিত তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা ‘ট্রিপল মার্ডার’ মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত...
নোয়াখালীর সেনবাগে 'সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্প' -এর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর