ভোটের সময় গুলি করা সেই শামীম গ্রেপ্তার, যা জানালো র‍্যাব

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ০৪:২৯ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে চট্টগ্রামের খুলশী এলাকায় পাহাড়তলী কলেজ ভোটকেন্দ্রের কাছে দুই গ্রুপের সংঘর্ষের সময় গুলিবর্ষণকারী শামীম আজাদ ওরফে ব্লেড শামীমকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সীতাকুণ্ড থেকে শামীমকে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব-৭।

র‍্যাব-৭ এর পক্ষ থেকে জানানো হয়, ৭ জানুয়ারি সকাল সাড়ে দশটায় চট্টগ্রাম-১০ আসনের নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রাম বন্দরনগরীর পাহাড়তলী ডিগ্রী কলেজ কেন্দ্র এলাকায় কিছু দুস্কৃতিকারী নির্বাচনী পরিবেশে বিঘ্ন ঘটনোর উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে জনমনে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে গুলিবর্ষণ করে। এই গুলিবর্ষণের ঘটনায় শান্ত বড়ুয়া এবং জামাল নামের দুজন গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। 

shamim

এই ঘটনায় চট্টগ্রাম মহানগরীর খুলশী থানায় একটি মামলা দায়ের করা হয়। ঘটনাটি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় গুরুত্বের সাথে প্রচারিত হলে দেশব্যাপী ব্যাপক আলোচিত হয়। 

র‍্যাব আরও জানায় সোমবার রাতে র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র‌্যাব-৭ এর যৌথ আভিযানিক দল চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানার কুমিরা এলাকায় অভিযান পরিচালনা করে প্রকাশ্যে গুলি নিক্ষেপ করা শামীম আজাদ ওরফে ব্লেড শামীমকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ গ্রেফতার করে। প্রাথমিকভাবে গ্রেফতার আসামি এই ঘটনার বিষয়ে তথ্য প্রদান করেছেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, শামীম আজাদ দীর্ঘদিনৎ খুলশী ও তার আশেপাশের এলাকায় তার সহযোগীদের নিয়ে চাঁদাবাজী, টেন্ডারবাজি, অস্ত্রধারী সন্ত্রাস ও এলাকায় আধিপত্য বিস্তারসহ ভাড়াটিয়া সন্ত্রাসী হিসেবে বিভিন্ন ধরণের সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত ছিলো। ৭ জানুয়ারি নির্বাচনে শামীম আজাদের নেতৃত্বে কয়েকজন দেশী ও বিদেশি অস্ত্রশস্ত্রে দিয়ে প্রকাশ্যে গুলিবর্ষণ করে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করে। 

পরবর্তীতে ঘটনাস্থলে আইন-শৃঙ্খলা বাহিনী উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে শামীম ঘটনাস্থল থেকে পালিয়ে চট্টগ্রামের সীতাকুন্ড এলাকায় আত্মগোপন করে। গ্রেফতার শামীম আজাদের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় অস্ত্রসহ বিভিন্ন অপরাধ সংক্রান্তে ৫টির বেশি মামলা রয়েছে এবং এসকল মামলায় সে ৩ বার কারাভোগ করেছে বলে জানা যায়।

গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় র‍্যাব।

এআর
পঞ্চগড়-১ আসনের এনসিপি নেতা সারজিস আলমের পক্ষে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগে মসজিদের খতিব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে মাওলানা আব্দুল জব্বারকে।
চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন ও নির্বাচনি অপরাধের অভিযোগে বিএনপির স্থানীয় দুই নেতাসহ ৬ জনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনি অনুসন্ধান কমিটি।
আসন্ন নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে এবং সারাদেশের মানুষ গণভোটে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবে বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।
কোনো সন্ত্রাসী বা অপশক্তি আসন্ন জাতীয় নির্বাচন বানচাল করতে পারবে না হুঁশিয়ারি উচ্চারণ করে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, এ বিষয়ে পুলিশের সকল ইউনিট তৎপর রয়েছে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর