প্রেমিকাকে বশে ব্যর্থ হয়ে কবিরাজকে কুপিয়ে হত্যা

আপডেট : ১২ জুলাই ২০২১, ০৮:০৫ পিএম

প্রেমিকাকে বশ করতে কবিরাজের দেওয়া তাবিজ কাজ না করায় চট্টগ্রামের বাঁশখালি উপজেলার শীলকূপে নারী কবিরাজ ফাতেমা বেগমকে (৪৩) কুপিয়ে হত্যা করেছে এহেছান (২৪) নামের এক যুবক। 

সোমবার (১২ জুলাই) সকালে এ ঘটনায় ফাতেমা বেগমকে রক্ষা করতে গিয়ে আহত হন আরও তিনজন। 

বাঁশখালি থানা পুলিশ ও নিহতের পরিবারের সূত্রে জানা যায়, বাঁশখালির শীলকূপের মোস্তাক আহমেদের স্ত্রী ফাতেমা বেগম এলাকার নামকরা কবিরাজ। এহেছান তার প্রেমিকাকে বশে আনতে ফাতেমা বেগমের শরণাপন্ন হন। 

আরও পড়ুন: জালনোটের কারবারেও আছে পাইকার ও খুচরো বিক্রেতা!

ফাতেমা বেগমের দেওয়া তাবিজ কাজ না করলে এহেছান ডাব পড়া নিতে আসেন। 

ফাতেমা ডাব পড়া দিতে রাজি না হলে এহেছান ক্ষিপ্ত হয়ে কাছে থাকা দা দিয়ে তাকে কুপিয়ে রক্তাক্ত করেন। বাধা দিতে গেলে ফাতেমার দুই মেয়ে এবং রাবেয়া বেওমকেও কুপিয়ে জখম করেন। 

স্থানীয়রা তাদের উদ্ধার করে বাঁশখালি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ফাতেমা বেগমের মৃত্যু হয়। 

বাঁশখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল কবির জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত যুবককে আটক করা হয়েছে। 


একাত্তর/এসজে 

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর