আদালতে তিন তলা থেকে পড়ে গেলেন বাদি-বিবাদি দম্পতি

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪, ০৪:২৯ পিএম

স্ত্রীর করা যৌতুকের মামলায় আদালতে এসে তিন তলা ভবন থেকে নিচে পড়ে গেছেন মামলার বাদি ও বিবাদি এক দম্পতি। আহত অবস্থায় তাদের উদ্ধার মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। তবে তাদের শারীরিক তেমন কোনো ক্ষতি না হলেও কলহের মাত্র আরও বেড়েছে। যৌতুক থেকে এখন ঘটনা গড়িয়েছে হত্যা চেষ্টা পর্যন্ত। বর্তমানে মামুন-সীমা দম্পতি একে অপরকে হত্যা চেষ্টার অভিযোগ করেছেন।

সোমবার দুপুরে মেহেরপুর জেলা জজ আদালতে এ ঘটনা ঘটে।

মামুনের বাড়ি গাংনী উপজেলার সহড়াতলা গ্রামে। আর সীমার বাড়ি কামদেপুরে। দাম্পত্যে কলহ দেখা দিলে সীমা স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলা করেন। ওই মামলায় আজ দুই জনে আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন। এক পর্যায়ে আদালত ভবনের তিন তলার বারান্দা থেকে দুই জন এক সঙ্গে নিচে পড়ে যান। তাদের চিৎকারে আদালতে উপস্থিত লোকজন উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেয়। 

সীমার দাবি, স্বামী মামুন তাকে পেছন থেকে ধরে নিচে ফেলে দিয়েছে। একই দাবি করে মামুন বলেছেন, স্ত্রী সীমা তাকে ফেলে দিলে তাকেও তিনি জাপটে ধরলে দুই জনেই নিচে পড়ে যান। 

মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসক জানান, তিন তলা থেকে পড়েও বিষ্ময়কভাবে দুই জনের শারীরিক তেমন কোনো ক্ষতি হয়নি। তাদের প্রয়োজনীয় চিকিসা চলছে।

একাত্তর/এসি
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
মেহেরপুরের গাংনী উপজেলার শেওড়াতলা গ্রামে ফুটবল দলের সমর্থন বদল করেছেন এক ফুটবলপ্রেমি মোহাম্মদ আলী। দীর্ঘদিনের একনিষ্ঠ এই ব্রাজিল সমর্থক আনুষ্ঠানিকভাবে দল বদলে আর্জেন্টিনার সমর্থক হিসেবে আত্মপ্রকাশ...
দেশের আলাদা দুটি জেলায় পারিবারিক কলহ ও যৌতুকের জেরে দুটি হত্যা মামলার রায় ঘোষণা করেছে আদালত। এর মধ্যে জামালপুরে স্ত্রীকে গলা টিপে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড এবং মেহেরপুরে শাশুড়িকে পুড়িয়ে...
মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে ১০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় গ্রামবাসীর বাধার মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর