বিয়ে বাড়ির খাবার খেয়ে শতাধিক হাসপাতালে

আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ১২:১৯ পিএম

চাঁদপুরে বিয়ে বাড়ির খাবার খেয়ে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েছেন শতাধিক ব্যক্তি। তারা সবাই লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেরোয়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। 

শুক্রবার দুপুরে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চরমান্দারি ইউনিয়নের চরমান্দারি গ্রামের তফদার বাড়িতে এ ঘটনা ঘটে।

অসুস্থদের মধ্যে ২৫ জনকে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে পাঁচজন পুরুষ, ১১ জন নারী ও ৯ জন শিশু। 

এছাড়াও ফরিদগঞ্জ, চাঁদপুর ও মতলবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অনেকে।

জানা যায়, রায়পুরের কেরোয়া গ্রামের বসু পাটওয়ারী বাড়ির মো. মানিকের সাথে ফরিদগঞ্জের চরমান্দারী গ্রামের তফাদার বাড়ির মৃত তোফায়েল আহমেদের মেয়ে তারিনের বিয়ে হয়। শুক্রবার দুপুরে কনের বাড়িতে বিবাহোত্তর ভোজের আয়োজন করা হয়েছিল। বরযাত্রী হয়ে ওই পুরুষ-নারী ও শিশুরা সেখানে খাবার খান। সেখান থেকে বাড়ি ফিরেই সন্ধ্যার পর শতাধিক ব্যক্তি বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েন। শুরু হয় বমি ও ডায়রিয়া। এর পরপরই তাদেরকে হাসপাতালে নেয়া হয়। 

রায়পুর হাসপাতালে চিকিৎসাধীনরা হলেন- তছলিম উদ্দিন পাটওয়ারী (৭০), সোহাগ (২৪), রাব্বি হাছান (৪), ফাইজা (৩), আয়েশা (২৫), শাহাআলম (৬০), তানজিনা (২০), তাজনিন (৪), আনাস (২), নাজিফা (৬), নাছিমা (১), নুসরাত জাহান (১৫), শিউলী আক্তার (৪৫), আহাদ ইসলাম (১), সুলতানা রাজিয়া (২৮), ছাদিয়া (১২), ফাতেমা (৩৫), ভুট্টো পাটওয়ারী (৫৬), নুরজাহান (৫৫). রায়হান (১৬), তাছলিমা আক্তার (৩৫), রুবি (২৮), আনোয়ার (৫০), আফরোজা (২৪) ও আলিফা (৭)।  

বরের বড় ভাই মো. মাসুম পাটওয়ারী (৩০) বলেন, সম্ভবত দই থেকে বিষক্রিয়া হয়েছে। অনুষ্ঠানে অংশ নেয়া অতিথিদের সবাই কমবেশি অসুস্থবোধ করছেন। এ ঘটনার পর আমাদের বাড়িতে শনিবারের বৌভাতের অনুষ্ঠানটিও বাতিল করা হয়েছে।

কনের মামা মো. আজহার ভূঁইয়া বলেন, অনুষ্ঠানে প্রায় তিনশ’ অতিথি খাবার খেয়েছেন। এদের মধ্যে শতাধিক ব্যক্তি খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদেরকে রায়পুর, ফরিদগঞ্জ, চাঁদপুর ও মতলবে নেয়া হয়েছে। এছাড়া অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতেই রয়েছেন। তবে একই  খাবার খেয়ে অনেকে সুস্থ রয়েছেন।

রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাহারুল আলম বলেন, খাদ্যে বিষক্রিয়ায় এমনটি হয়েছে বলে প্রাথমিকভাবে আমাদের কাছে মনে হয়েছে। এরপরও খাবারের নমুনা পরীক্ষা করা সম্ভব হলে নিশ্চিত কারণটি জানা যাবে। ভর্তি হওয়া ২৫ জনকে আমাদের সাধ্যমতো আমরা সেবা দিয়ে যাচ্ছি। তারা আশঙ্কামুক্ত হওয়ায় কাউকে অন্যত্র রেফার করা হয়নি।

আরবিএস
উন্নয়ন প্রকল্পের বিল ছাড়ে ‘পাঁচ শতাংশ’ কমিশন দাবি, কাজ শেষ হওয়ার আগেই ‘প্রায় ৩৩ কোটি টাকার বিল পরিশোধ’ এবং ‘সরকারি বিধি লঙ্ঘন’ করে নিজ জেলায় দীর্ঘদিন দায়িত্ব পালনের অভিযোগে লক্ষ্মীপুর সদর...
লক্ষ্মীপুরে একটি প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 
লক্ষ্মীপুরে সুপারি পাড়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে রিসাদ (১২) নামে এক শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে রুবেল (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ব্যবহৃত ছুরিসহ রুবেলকে...
‎চট্টগ্রামের পটিয়া থেকে পরিবারসহ উদ্ধার হওয়ার পর প্রতারণার মামলায় গ্রেপ্তার করা হয়েছে চাঁদপুরের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে। 
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর