বান্দরবানের রুমা উপজেলার কেউক্রাডং-দার্জিলিং পাড়ার মাঝামাঝি এলাকায় পর্যটকবাহী জিপ গাড়ি পাহাড়ের খাদে পড়ে দুই নারী পর্যটক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দশজন।
শনিবার বেলা ১২টার দিকে রুমা-কেওক্রাডং সড়কের চিংড়ি ঝিরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঢাকার বাসিন্দা ডা. ফিরোজা খাতুন (৫০) ও জয়নব (২৪)।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ৪৫ জনের একটি পর্যটক দল বান্দরবান জিপ-মাইক্রোবাস স্টেশন থেকে পাঁচটি পর্যটকবাহী গাড়ি নিয়ে কেউক্রাডং ভ্রমণে যায়। শনিবার ফেরার পথে রুমা-কেউক্রাডং সড়কের চিংড়ি ঝিরি এলাকায় আসলে একটি চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই দুই নারী নিহত হন। এছাড়াও আহত হয়েছেন আরও দশজন।
দুর্ঘটনা কবলিত পর্যটকদের সবার বাড়ি মাগুরা বলে জানা গেছে।
বান্দরবান রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মাহাবুবুল হক জানান, সড়ক দুর্ঘটনায় দুই নারী পর্যটক নিহত হয়েছেন। দুর্ঘটনা কবলিত এলাকা থেকে পর্যটকদের উদ্ধারে কাজ চলমান রয়েছে।
সিলেট-জাফলং মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত চার