নাটোরে বড়াল নদীতে যুবক নিখোঁজের একদিন পর মরদেহ উদ্ধার

আপডেট : ১৫ জুলাই ২০২১, ০৬:১১ পিএম

নাটোরের বাগাতিপাড়ায় বড়াল নদীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার দুপুরে বড়াল নদীর চন্দ্রখইর এলাকায় ওই যুবকের মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে স্থানীয় দয়ারামপুর ফায়ার সার্ভিস।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই যুবকের নাম, পরিচয় জানা যায়নি। তবে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ বলছে, ওই যুবক মানসিক প্রতিবন্ধী।

বাগাতিপাড়া থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন,গত বুধবার ওই যুবক দয়ারামপুর আটঘরিয়া স্লুইসগেট এলাকায় আসেন। পরে তিনি স্লুইসগেট থেকে নদীতে নামার লোহার সিঁড়ি বেয়ে পানিতে নামেন। এরপর কিছু সময় সিঁড়ির রেলিং ধরে পানিতে ভেসে থাকলেও এক পর্যায়ে প্রবল স্রোতের টানে হাত ফসকে পানিতে তলিয়ে যান। এ সময় স্থানীয়রা এগিয়ে গেলেও তাকে উদ্ধার করতে পারেনি। পরে খবর পেয়ে দয়ারামপুর ফায়ার সার্ভিস টিম ও রাজশাহী থেকে ডুবুরি দল এসে দিনভর উদ্ধার তৎপরতা চালিয়েও তার সন্ধান পায়নি। 

আরও পড়ুন: ২২৬ মৃত্যুর দিনে শনাক্ত ১২,২৩৬

পরদিন বৃহস্পতিবার দুপুরে বড়াল নদীর চন্দ্রখইর এলাকায় ওই যুবকের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা খবর দিলে দয়ারামপুর ফায়ার সার্ভিস মরদেহটি উদ্ধার করে।

ওসি আরও বলেন,প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ওই যুবক মানসিক প্রতিবন্ধীর মতো আচরণ করছিলেন। মরদেহটি ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক হাসপাতালে পাঠানো হবে।

দয়ারামপুর ফায়ার সার্ভিসের লিডার নুরুল ইসলাম জানান, উদ্ধারের পর মরদেহ বাগাতিপাড়া থানা পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে।

একাত্তর/এসি

জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
পাবনার হিমাইতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের বসতবাড়ি ও আশপাশের জমি নির্বিঘ্নে পরিচালনা নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় টেকনাফ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাফর আহমেদকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে...
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে সাত বছর বয়সী এক কন্যাশিশুকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত অপহরণ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে অপহরণের কাজে ব্যবহৃত একটি...
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সৌদি আরবকে বেসামরিক পারমাণবিক কর্মসূচি গড়ে তোলার সুযোগ দিতে বড় ধরনের একটি চুক্তি ঘোষণা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। এ খাতের বিকাশ দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর