বেনাপোল বাজারের চুড়িপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মূহুর্তের মধ্যে ১০ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার (১৭ জুলাই) ভোর ৬টার সময় বেনাপোল বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় ফায়ার সার্ভিসের একটি ইউনিট দেড় ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, ভোর ৬টার সময় চুড়িপট্টির মধ্যে একটি দোকানে ধোঁয়া দেখতে পান তারা। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: বাংলাবাজার-শিমুলিয়া ঘাটে অপেক্ষায় ৫ শতাধিক ট্রাক
বেনাপোল ফায়ার স্টেশনের অফিসার ইনচার্জ রতন কুমার জানান, আগুন লাগার ঘটনা শুনে তারা দ্রুত ঘটনাস্থলে এসে প্রায় দেড় ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছেন। কিভাবে আগুন লাগার ঘটনা ঘটেছে সেটা তদন্ত না করে বলা যাচ্ছে না। তবে প্রথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। আগুনে ১০টি দোকানের ন্যপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
একাত্তর/আরবিএস
