কুমিল্লায় অটোচালককে হত্যায় তিনজনের মৃত্যুদণ্ডের আদেশ

আপডেট : ০৬ মার্চ ২০২৪, ০৫:৩৪ পিএম

কুমিল্লায় মো. নাজমুল হাসান (১৪) নামের এক সিএনজিচালিত অটোরিকশা চালককে হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড এবং একজনকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।  

বুধবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা চতুর্থ আদালতের বিচারক মো. জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- কুমিল্লার বুড়িচং উপজেলার কোরপাই গ্রামের সেলিম মিয়ার ছেলে মো. সুমন মিয়া (২৬), মৃত আলম মিয়ার ছেলে মো. শিহাব (২০) ও নয় কামতা গ্রামের মৃত আমীর হোসেনের ছেলে মো. সোহেল মিয়া (২৮)। এছাড়া সাত বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত একই উপজেলার মৃত আবুল কাশেমের ছেলে আবুল বাশার (৩৮)।

রায় ঘোষণার সময় আসামি মো. সুমন মিয়া, মো. সোহেল মিয়া ও আবুল বাশার আদালত কাঠগড়ায় উপস্থিত থাকলেও অপর আসামি মো. শিহাব মিয়া অনুপস্থিত ছিলেন। 

মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ১৭ অক্টোবর বিকেলে মো. নাজমুল হাসান সিএনজিচালিত অটোরিকশা চালানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পরে নাজমুল ফিরে না আসায় খবর পেয়ে তার বাবা মো. আবদুর রব ঘটনাস্থলে গিয়ে দেখতে পান তার ছেলেকে জবাই করে সিএনজিটি নিয়ে যাওয়া হয়েছে। 

এ ঘটনায় মো. আবদুর রব বাদি হয়ে তিনজনকে আসামি করে বুড়িচং থানায় হত্যা মামলা দায়ের করেন।

পরে পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আসামি সুমন মিয়া ও আবুল বাশারকে গ্রেপ্তার করে আদালতে হাজির করিলে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। 

মামলার তদন্ত কর্মকর্তা বুড়িচং থানার এসআই নজরুল ইসলাম আসামির বিরুদ্ধে ২০১৫ সালের ৮এপ্রিল চার্জশিট দাখিল করেন। ২০১৬ সালের ১০ অক্টোবর উল্লিখিত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় অভিযোগ গঠন করে রাষ্ট্রপক্ষে ১১জন সাক্ষ্য ও যুক্তিতর্ক শুনানি শেষে বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন। 

মৃত্যুদণ্ডের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি এডভোকেট জাকির হোসেন। 

আরবিএস
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
বগুড়ার আলোচিত হাফেজ রাকিবুল হাসান হৃদয় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজার প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা...
জামালপুর সদর উপজেলার রশিদপুরে বহুল এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা আলোচিত মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের যাবজ্জীবন...
বহুল আলোচিত শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর রায়ের দিন পিছিয়ে আগামী সোমবার (৩১ আগস্ট) দিন ধার্য করেছে হাইকোর্ট।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর