চাঁদপুরে জাটকা ধরায় ২৯ জেলে আটক, ২০ জনের কারাদণ্ড

আপডেট : ০৭ মার্চ ২০২৪, ১১:৪৬ এএম

প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় জাটকা ইলিশ ধরায় ২৯ জেলেকে আটক করেছে জেলা টাস্কফোর্স। একই সময় জব্দ করা হয় ৬টি মাছ ধরার নৌকা, ২০ হাজার মিটার কারেন্টজাল ও ১৫ কেজি জাটকা।

আটক জেলেদের মধ্যে ২০ জেলের ১ মাস করে কারাদণ্ড, ৩ জনকে ১০ হাজার টাকা করে ৩০ হাজার টাকা জরিমানা এবং অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় ৬জনকে মুচলেকা রেখে ছেড়ে দেয় ভ্রাম্যমাণ আদালত।

বুধবার রাত সাড়ে ১১টায় কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন।

অভিযানে অংশগ্রহণকারী চাঁদপুর সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম জানান, বুধবার বিকাল ৪টা হতে রাত ১০টা পর্যন্ত মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌ পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় সদর উপজেলার লালপুর, কাচিকাটা ও মতলবের আমিরাবাদ এলাকা থেকে জাটকা ধরা অবস্থায় ২৯ জেলেকে হাতে নাতে আটক করা হয়।

তিনি আরও জানান, জব্দকৃত কারেন্টজাল আগুনে পুড়িয়ে বিনষ্ট, জাটকা গরিবদের মাঝে বিতরণ এবং মাছ ধারার ৬টি নৌকা কোস্টগার্ড হেফাজতে রয়েছে। কারাদণ্ড প্রাপ্ত জেলেদের কারাগারে পাঠানো হবে।

অভিযানে চাঁদপুর সদর উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী মো. জামিল হোসেন, কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের সিসি মো. জাসিম উদ্দিন, নৌ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জহির আহমেদ, কোস্টগার্ড ও নৌ পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

এএ/এআর
চাঁদপুরের তিন নদীর মোহনায় উত্তাল মেঘনা নদীর প্রবল ঘূর্ণিস্রোতে পড়ে ধান ও চালবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। তবে কার্গোতে থাকা মাঝিমাল্লাসহ পাঁচ শ্রমিক সাঁতরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হওয়ায়...
চাঁদপুরের কচুয়ায় গভীর রাতে বসতঘরের সিঁধ কেটে চুরি করতে গিয়ে বাধা দেওয়ায় এক বৃদ্ধাকে হত্যা করেছে একদল চোর।
নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেছেন, বড় বড় সবগুলো ঘাটে পর্যবেক্ষণ করা হচ্ছে যাতে যাত্রীদের কোনো সমস্যা না হয়। ঘাটে যে সব সমস্যা রয়েছে সেগুলোর কাজ চলছে।
চাঁদপুর সদরের বালিয়া ইউনিয়নে মাদকের টাকা না পেয়ে মা জান্নাত বেগমকে (৪৮) কাঠের টুকরো দিয়ে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে নিজ সন্তান মো. রাকিবের (২৪) বিরুদ্ধে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর