পটুয়াখালী পৌর নির্বাচনে মহিউদ্দিনের জয়

আপডেট : ০৯ মার্চ ২০২৪, ০৯:২৮ পিএম

পটুয়াখালী পৌরসভা নির্বাচনে বর্তমান মেয়র মহিউদ্দিন আহমেদ বিপুল ভোটের ব্যবধানে দ্বিতীয়বারের মতো বিজয়ী হয়েছেন। মহিউদ্দিন আহমেদ (জগ প্রতীক) পেয়েছেন ২০ হাজার ৭১৮ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা. মো. শফিকুল ইসলাম (মোবাইল প্রতীক) পেয়েছেন ৯ হাজার ৬৭৬ ভোট। অর্থাৎ ১১ হাজার ৪২ ভোটের ব্যবধানে পুনরায় মেয়র নির্বাচিত হয়েছেন মহিউদ্দিন আহমেদ। 

পটুয়াখালী জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা খান আবি শাহানুর খান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল থেকে ভোটাররা উৎসব মুখর পরিবেশে ভোট দিয়েছেন, কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। বর্তমান মেয়র মহিউদ্দিন আহমেদ ১১ হাজার ৪২ ভোটের ব্যবধানে তিনি পুনরায় মেয়র নির্বাচিত হয়েছেন।

এবারের নির্বাচনে মোট পাঁচজন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। অন্য প্রার্থীরা হলেন- মো. এনায়েত হোসেন (নারিকেল গাছ প্রতীক), আবুল কালাম আজাদ (রেল গাড়ি) ও মো. নাসির উদ্দিন খান (কম্পিউটার প্রতীক)। 

এছাড়া ৯টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৪১ জন ও তিনটি সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন।

জয়ের ব্যাপারে  প্রতিক্রিয়া জানতে চাইলে মেয়র মহিউদ্দিন আহমেদ বলেন, গত ৫ বছর এই শহর এবং প্রতিটি মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছি তাই  মানুষ এর প্রতিদান  আজ আমাকে বিজয়ী করেছেন। পটুয়াখালী পৌরবাসীর কাছে কৃতজ্ঞ। আগামী ৫ বছর ইনশাআল্লাহ মানুষের জন্য বরাবরের মতোই কাজ করবো। 

আরবিএস
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর