পৌরসভা নয়, যেন মশার প্রজনন ক্ষেত্র!

আপডেট : ১২ মার্চ ২০২৪, ০২:২৭ পিএম

সাভার পৌরসভা এলাকায় মশার উপদ্রবে অতিষ্ঠ জনজীবন। অভিযোগ উঠেছে, মশা নিধনে প্রতি বছর বাজেট থাকলেও পৌর কর্তৃপক্ষ এ ব্যাপারে তেমন কোনো উদ্যোগ নিচ্ছে না। অবশ্য পৌর কর্তৃপক্ষের দাবি, তারা মশা নিধনে নিয়মিত ওষুধ ছিটাচ্ছেন। 

কলকারখানার দূষিত বর্জ্য, বিভিন্ন স্থানে জমে থাকা নোংরা পানি এবং যেখানে সেখানে ময়লা-আবর্জনা ফেলায় মশার প্রজনন ক্ষেত্রে পরিণত হয়েছে সাভার শিল্পাঞ্চল। এতে অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা। 

তারা বলছেন, পৌর এলাকার বিভিন্ন স্থানে বসানো ডাস্টবিন ও আবর্জনা ফেলার স্থান নিয়মিত পরিষ্কার না করায় মশার বিস্তার আরো বাড়ছে। 

মশা নিয়ন্ত্রণে পৌরসভা বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তেমন কোনো উদ্যোগ নেই বলছেন নাগরিক কমিটির নেতারাও। 

মানুষের দুর্ভোগের কথা স্বীকার করে পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, নিয়মিত মশার ওষুধ ছেটানো হয়। আরও এক মাসের ওষুধ মজুদ রয়েছে, তবে জনবল সংকটের কারণে সব জায়গায় ওষুধ দেয়া যাচ্ছে না।

সাভার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, নাগরিকদের চাহিদা আমরা পূরণ করতে পারছি না। মশার কোনো সীমানা নেই। এলাকার বাইরে থেকে মশা আসবে না বা বাইরে যাবে না, এমন কোনো বিষয় নেই। এটা একটা সমস্য। আমরা চেষ্টা করছি, সামনে যেহেতু রমজান মাস এবং মার্চ মাসে জাতীয় প্রোগ্রামগুলো আছে। আমরা সচেষ্ট আছি।     

ক-শ্রেণিভুক্ত সাভার পৌরসভার ৯টি ওয়ার্ডে দ্রুত মশক নিধন কার্যক্রম, ময়লা অপসারণ ও ডাস্টবিন তদারকির দাবি তুলেছেন স্থানীয়রা বলছেন। তারা বলছেন, তা নাহলে ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব হবে না।

 

আরবিএস
মশার নগরীতে পরিণত হয়েছে রংপুর। ময়লা আবর্জনার ভাগাড় রংপুরের শ্যামা সুন্দরী খাল এখন মশা তৈরির প্রজনন কেন্দ্র। মশারী ও কয়েল জ্বালিয়ে মশা উপদ্রব থেকে রক্ষা পাওয়া সম্ভব হচ্ছে না বলে জানান নগরবাসী। তারা...
বরিশাল বিভাগে ডেঙ্গু রোগী কমছেই না। এই বিভাগের পিরোজপুর জেলায় ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জেলায় সরকারি-বেসরকারি পর্যায়ে সচেতনতামূলক
সারাদেশের হাসপাতালগুলোতে নতুন ডেঙ্গু রোগী ভর্তির হার কমলেও, আগে আক্রান্তদের মধ্যে মৃত্যুর সংখ্যা বেড়েছে। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, ডেঙ্গু আক্রান্তদের উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি সমস্যাসহ নানা...
রাজধানীর হাসপাতালগুলোতে জায়গা না পেয়ে ডেঙ্গু রোগীরা ছুটছেন বিভিন্ন জেলা হাসপাতালগুলোতে। তবে রোগী বাড়লেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানায় জেলা স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃপক্ষ।মানিকগঞ্জে ডেঙ্গু...
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর