স্বর্ণ চোরাচালান মামলায় পাঁচজনের যাবজ্জীবন

আপডেট : ১৩ মার্চ ২০২৪, ০২:১৮ পিএম

মানিকগঞ্জে স্বর্ণ চোরাচালান মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া অভিযুক্তদের প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। 

বুধবার দুপুরে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জয়শ্রী সমদ্দার আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন- সাতক্ষীরার কলারোয়া উপজেলার ইয়াহিয়া আমিন, যশোরের ঝিকরগাছার আমিনুর রহমান, মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মনিরুজ্জামান রনি, ঢাকার এ্যালিফ্যান্ট রোডের জাহিদুল ইসলাম ও জহিুরুল ইসলাম।

মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ৪ অক্টোবর রাতে র‍্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে মানিকগঞ্জ থানাধীন তরা এলাকায় বেনাপোলগামী একটি বাস আটক করে। এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাদের পাঁচজনেরই দেহ তল্লাশি করে ২২৭টি স্বর্ণের বার বা ৪৪ কেজি স্বর্ণ জব্দ করা হয়। 

এ ঘটনায় সদর থানায় মামলা হলে পুলিশ তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। আদালত এই মামলায় ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে।

রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত পিপি মধুরনাথ সরকার ও আসামিপক্ষে এডভোকেট নজরুল ইসলাম বাদশা।

আরবিএস
মানিকগঞ্জে উল্টো পথে আসা একটি দূরপাল্লার বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও মেয়ে নিহত হয়েছেন। দুর্ঘটনায় মোটরসাইকেলটির চালক বাবা গুরুতর আহত হয়েছেন।
মানিকগঞ্জে ৯০ বছর বয়সী এক বৃদ্ধাকে নিজ বসতঘর থেকে গলাকাটা অবস্থায় উদ্ধার করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিক্যাল কলেজে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার হাসপাতালে স্থানান্তর...
মানিকগঞ্জে বসতঘরের ভেতর থেকে একই পরিবারের স্বামী, স্ত্রী ও তাদের দেড় বছর বয়সী শিশুসন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তিদের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
অর্থের অভাবে দেশের কোনো শিক্ষার্থী যেন শিক্ষালাভ থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে সরকার কার্যকর পদক্ষেপ নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেন, একটি শিক্ষিত, মানবিক ও...
তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান এবং তথ্য কমিশনের নবনিযুক্ত দুই সদস্য— সাংবাদিক এস. এ. এম মাহফুজুর...
দুর্নীতি ও অর্থ পাচারের গুরুতর মামলায় অভিযুক্ত বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার হয়েছেন। গত ১৫ অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয়।
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় সকালে প্রাতঃকৃত্য সেরে বাড়ি ফেরার পথে মুখোশধারী দুই দুর্বৃত্তের অতর্কিত গুলিতে সুজন পাল (৩৩) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদল কর্মী তারেক হোসেন বাপ্পিকে প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত মো. আরিফ হোসেনসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে সরাসরি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর