স্বাস্থ্যের রংপুর বিভাগের প্রশাসনিক কর্মকর্তা কারাগারে

আপডেট : ৩০ মার্চ ২০২৪, ০৯:০৩ এএম

দুর্নীতি মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের রংপুর বিভাগের প্রশাসনিক কর্মকর্তা মো. ফজলুল হককে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক জনাব মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ আদেশ দেন। 

এর আগে আসামির আইনজীবীরা আদালতে জামিন আবেদন করেন। এসময় দুদকের আইনজীবী মো. রফিকুর ইসলাম জুয়েল জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে আসামির জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। 

জানা গেছে, ১৯৯৭ সালে বজলুল হক এম. এল. এস. এস. পদে রংপুর মেডিকেল কলেজে যোগদান করেন। পরবর্তীতে ২০০৪ সালে অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক, ২০০৯ সালে স্টোর কিপার এবং ২০১২ সাল থেকে প্রধান (চ:দা:) হিসেবে পরিচালকের (স্বাস্থ্য) দপ্তর রংপুর বিভাগ এ কর্মরত রয়েছেন। 

অবৈধ সম্পদ অর্জন ও ভোগদখলে অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন’২০০৪ এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তার বিরুদ্ধে মামলা করে দুদক। দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. আতাউর রহমান সরকার বাদী হয়ে সংস্থাটির সমন্বিত জেলা কার্যাল ঢাকা-১-এ  মামলাটি দায়ের করেন।

মামলা সূত্রে জানা গেছে, তিনি দুই কোটি ৪০ লাখ ১৩ হাজার ২৯৪ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেন। অভিযোগের সত্যতা পাওয়ায় দুদক তার সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করে। পরে ২০১৯ সালের ৩০ জুন তার নামীয় সম্পদ বিবরণী দুর্নীতি দমন কমিশনে দাখিল করেন। 

দাখিল করা সম্পদ বিবরণী অনুসন্ধানকালে মো. ফজলুল হকের নিজ মালিকানায় রংপুর জেলার সদর উপজেলাধীন দেওডোবা মৌজায় একটি বিল্ডিং, একটি টিনসেড বাড়ি, রংপুর জেলার সদর উপজেলাধীন দেওডোবা বানিয়াপাড়া, মলাখাওয়ার পাথার, আলমনগর, দর্শনা, ফতেপুর ও পাইকার পাড়া এলাকায় প্রায় চার একর জমি, কুড়িগ্রাম জেলার কাশিপুর ইউনিয়নে জমিসহ স্থাবর সম্পদ, আসবাবপত্র ও ইলেকট্রনিক্স সামগ্রী এবং স্থাবর-অস্থাবর সম্পদ অর্জনের প্রমাণ পায় দুদক। 

এরমধ্যে দুই কোটি ৪০ লাখ ১৩ হাজার ২৯৪ টাকার সম্পদ অর্জনের স্বপক্ষে আয়ের বৈধ কোনো উৎস সম্পদ বি দেখাতে পারেননি মো. ফজলুল হক।

আরবিএস
রংপুরে সেচ্ছাসেবক দলের এক নেতাকে নির্যাতনের অভিযোগে মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পাঁচ পুলিশ সদস্যকে ক্লোজড ও তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
টানা তিনদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে জামালপুরের দিঘলবাইদ বিলের দুই হাজার বিঘা জমির কাঁচা পাকা ধান। অন্যদিকে, রংপুরের পীরগঞ্জে মদনখালী ইউনিয়নের ধারাকোল বিলে কয়েকশ একর ধান তলিয়ে ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। 
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার তরুণদের মধ্যে এখন এক নতুন রোমাঞ্চের নাম মিনহাজুল ইসলাম রিশাদ। সাধারণ দুই চাকার সাইকেলটি তাঁর হাতে পড়লেই যেন হয়ে ওঠে এক জাদুর কাঠি। কখনও সামনের চাকা উঁচিয়ে ‘হুইলি’,...
রংপুরে ট্রাকের ধাক্কায় কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদকে বহনকারী মাইক্রোবাস খাদে পড়ে গেছে। এতে ওই গাড়িতে থাকা এমপি মুজাহিদসহ তিনজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর