ঈদে ঢাকা-আরিচা মহাসড়ক ও ফেরিঘাটে থাকবে ১২০০ পুলিশ

আপডেট : ৩০ মার্চ ২০২৪, ০৯:৫০ পিএম

ঈদযাত্রায় ঢাকা-আরিচা মহাসড়ক ও ফেরিঘাটে মানুষের নিরাপত্তা জোরদার ও যানজট নিরসনে ১২০০ পুলিশ কাজ করবে বলে জানিয়েছেন মানিকগঞ্জের পুলিশ সুপার গোলাম আজাদ খান। এদের মধ্যে আট শতাধিক পোশাকধারী পুলিশ ও বাকিরা সাদা পোশাকে নিয়োজিত থাকবেন।

শনিবার শিবালয় থানা কম্পাউন্ডে সড়কে শৃঙ্খলা ও যানজটমুক্ত যাতায়াত নির্বিঘ্নের লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা জানান পুলিশ সুপার। 

এর আগে দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের নয়াডিঙ্গি, বানিয়াজুরী, বরংগাইল, টেপরা, পাটুরিয়া ফেরিঘাট, আরিচা ফেরিঘাটসহ ৯টি স্থানে পরিবহন মালিক-শ্রমিক ও চালকদের সাথে আলাদা পথ সভা করেন তিনি। 

মানিকগঞ্জের পুলিশ সুপার গোলাম আজাদ খান বলেন, ঈদে মহাসড়কে যানজট নিরসন, অতিরিক্ত বাস ভাড়া রোধ, যানবাহনে চাঁদাবাজি বন্ধ ও ফেরিঘাট দিয়ে নির্বিঘ্নে যাত্রী ও যানবাহন পারাপারে পুলিশ কাজ করবে।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, মাহাবুব ইমতিয়াজ, নূরজাহান লাবনী, শিবালয় থানা অফিসার ইনচার্জ আব্দুর রউফ সহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরবিএস
যে কোনো সম্ভাব্য দুর্যোগ পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলা করতে দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি স্পষ্ট করে বলেন, প্রাকৃতিক বা...
খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করাকে সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।
মানিকগঞ্জের ঘিওর উপজেলা খাদ্যগুদামে মজুত যাচাই করে ১০০ টন চাল ও ২০ টন গমের ঘাটতি পেয়েছে খাদ্য অধিদপ্তরের গঠিত তদন্ত কমিটি। একই সঙ্গে গুদামে ৪১ টন ধান বেশি এবং ছয় হাজার ৫০০টি খালি বস্তা কম পাওয়া গেছে।
মানিকগঞ্জের সিংগাইরে নবম শ্রেণির ছাত্র সোহান মিয়াকে গলা কেটে হত্যার মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে উভয়কে আলাদা দুটি ধারায় ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে...
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর