খাগড়াছড়িতে দুই যুবকের উদ্যোগে সংস্কার হলো স্কুল মাঠ

আপডেট : ২১ জুলাই ২০২১, ০৩:৩০ পিএম

ঐতিহ্যবাহী খাগড়াছড়ি সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠটি দীর্ঘদিন সংস্কারের অভাবে খেলাধূলার অনুপোযোগী হওয়ায় তা সংস্কার করে দিয়েছেন দুই যুবক। 

খাগড়াছড়ি সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সাজ্জাদ হোসেন পেশায় একজন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। সবুজ চাকমা খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী। নতুন প্রজন্মকে ইন্টারনেট আসক্তি থেকে খেলার মাঠে ফিরিয়ে আনতে এই দুইজনের উদ্যোগে মাঠটি সংস্কার করা হয়। 

শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত মাঠটি খাগড়াছড়িবাসীর কাছে সুপরিচিত। খেলাধুলা, হাঁটাহাঁটি, ক্রীড়া প্রশিক্ষণ, শরিরচর্চা ছাড়াও ঐতিহ্যবাহী মাঠটি এক সময় আন্তঃস্কুল প্রতিযোগীতা, শেরে বাংলা ফুটবল কাপসহ জাতীয় পর্যায়ের বহু খেলা এখানে অনুষ্ঠিত হতো। 

কিন্তু দীর্ঘদিন মাঠটি খেলাধুলাসহ অন্যান্য ব্যবহারের জন্য অনুপযোগী ছিল। এবড়ো-থেবড়ো মাটি, পর্যাপ্ত ঘাসের অনুপস্থিতি প্রভৃতি কারণে মাঠে খেলতে ও শরীরচর্চা করতে গিয়ে অনেকেই বারবার আঘাত পেলেও মাঠটি সংস্কারে কোন উদ্যোগ দেখা যায়নি। একারণে মাঠ সংস্কারের উদ্যোগ নেন সাজ্জাদ ও সবুজ।

আরও পড়ুন: করোনার ঈদে মেহমান হয়ে আসছে বৃষ্টি!

এপ্রসঙ্গে সাজ্জাদ বলেন, র্দীঘদিন আমার স্বপ্ন ছিলো মাঠটি সংস্কার করার। মাঠে ঘাস লাগানোর। কিন্তু আমার একার পক্ষে সম্ভব ছিলো না। তাই খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সবুজ চাকমার সহযোগীতায় এটি করা হয়। 

সবুজ চাকমা জানান, বর্তমান প্রজন্ম মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়ছে। তাই তাদেরকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করে মাঠে ফিরে আনার জন্য মাঠটি সংস্কার করে ঘাসে লাগিয়ে দেওয়া হয়েছে। উপযুক্ত পরিবেশ তৈরি করে দিলে ছেলেমেয়েরা খেলার মাঠে ফিরে আসবে। 

সম্প্রতি মাঠটি রোলার দিয়ে সমান করে ঘাস লাগিয়ে খেলার উপযোগী করার উদ্যোগ নেন। তাদের এ মহৎ উদ্যোগকে অনেকেই ধন্যবাদ ও সাধুবাদ জানিয়ছেন। 

এবিষয়ে ফুটবলার ও রেফারী তপন দাশ বলেন, এই মাঠে দীর্ঘদিন যাবৎ খেলা প্র্যাকটিস করি আমি। কিন্তু মাঠে ঘাস না থাকার কারণে প্র্যাকটিস করতে নানা ধরনের ইনজুরি হয়। এখন মাঠে ঘাস লাগানোর কারণে তা আর হবে না।

আরও পড়ুন: মুজিবনগরে নিজ অস্ত্র দিয়ে কনস্টেবলের আত্মহত্যা

সাবেক ফুটবলার ও খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থা সহ-সভাপতি নুরুল আজম বলেন, এই মাঠে আন্তঃ স্কুল প্রতিযোগীতাসহ জাতীয় পর্যায়ের অনেক খেলা অনুষ্ঠিত হয়েছে। এই জেলার জন্য এই মাঠটি খুব গুরুত্বপূর্ণ।

পার্বত্য ফুটবল একাডেমির সাবেক খেলোয়ার পুলক কান্তি দে বলেন, একাডেমির ফুটবলাররা এই মাঠে প্র্যাকটিস করেন। এছাড়া অনেকে ব্যায়াম করেন। অনেকদিন যাবৎ মাঠটি খেলার অনুপযুক্ত ছিলো। যারা উদ্যোগ গ্রহণ করেছেন তাদের কারণে মাঠটি খেলার উপযোগী হচ্ছে এই জন্য তাদের তিনি ধন্যবাদ ও সাধুবাদ জানান।

সাজ্জাদ ও সবুজের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিটের সহ-সভাপতি অ্যাড. জসিম উদ্দিন মজুমদার ও খাগড়াছড়ি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক চম্পানন চাকমা বলেন, ছেলেমেয়েদের মাঠে ফেরাতে এই দুই যুবক যে উদ্যোগ গ্রহণ করেছে তা অত্যান্ত প্রশংসনীয়। কারণ খেলাপড়ার পাশাপাশি খেলাধূলার কোন বিকল্প নেই। 

image



একাত্তর/আরএইচ

দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
খাগড়াছড়ি জেলায় প্রথমবারের মতো সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতায় ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। প্রথম দফায় জেলার রামগড় উপজেলার ৪৫৬টি প্রান্তিক পরিবারের মাঝে এই কার্ড বিতরণ করা হয়।
খাগড়াছড়িতে সড়ক নির্মাণকাজের ১৬ জন শ্রমিককে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করেছে দুর্বৃত্তরা। সংশ্লিষ্টদের ধারণা, তিন কোটি টাকার ওই সড়কে দাবি করা চাঁদা না পেয়ে শ্রমিকদের মারধর করা হয়েছে।
আসছে ঈদুল আজহার টানা লম্বা ছুটিতে দেশের প্রধান পর্যটন কেন্দ্রগুলো পর্যটকদের স্বাগত জানাতে পুরোপুরি প্রস্তুত। বর্ষার আবহে অপরূপ রূপ ধারণ করা সিলেটের জল-পাথরের রাজ্য, পাহাড়-মেঘের মিতালির রাঙামাটি এবং...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর