গারো পাহাড়ে অবৈধ বিদ্যুৎ সংযোগ, হুমকিতে বন্য প্রাণী

আপডেট : ২১ এপ্রিল ২০২৪, ০৪:৩৭ পিএম

নিয়মনীতির তোয়াক্কা না করে শেরপুরের গারো পাহাড়ে পল্লী বিদ্যুতের সংযোগ দেয়ায় হুমকিতে পড়েছে বন্য প্রাণীরা। অবৈধভাবে ঘর-বাড়ি নির্মাণ করে বিদ্যুতের সংযোগ নিয়ে বসবাসের কারণে বন আলোকিত হওয়ায় বিভিন্ন দিকে চলে যাচ্ছে বন্যপ্রাণীরা। তাই, অবৈধ দখলদারদের উচ্ছেদ করে বন্যপ্রাণীর অভয়ারণ্য করার দাবি জানিয়েছে পরিবেশবাদী সংগঠনের নেতারা। 

শেরপুরের শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলার সীমান্তজুড়ে গারো পাহাড়। একটা সময় পাহাড়জুড়ে দেখা যেতো বহু টিলা। বনের ভেতরে ছিলো বিভিন্ন বন্যপ্রাণীও। কিন্তু অবৈধ দখলদাররা ধীরে ধীরে টিলা কেটে তৈরি করে ঘর-বাড়ি, আর বন উজার করে শুরু করে চাষাবাদ। 

আবার কোনো ধরনের নিয়মনীতির তোয়াক্কা না করে টাকার বিনিময়ে বনের ভেতরে অবৈধ ঘর-বাড়িতে পল্লী বিদ্যুতের সংযোগ দিয়ে বসবাস করছেন তারা। বিদ্যুতের সংযোগের ফলে বনের ভেতরটা আলোকিত হওয়ায় বিভিন্ন দিকে চলে যাচ্ছে বন্যপ্রাণীরা। হুমকির মুখে পড়ছে জীববৈচিত্র্য।

এমন অবস্থায় দ্রুত অবৈধ দখলদারদের উচ্ছেদ করে বন্যপ্রাণীর অভয়ারণ্য করার দাবি জানিয়েছেন পরিবেশবাদী সংগঠনের নেতারা। 

সবুজ আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মেরাজ উদ্দিন বলেন, পল্লী বিদ্যুৎ এবং অন্যান্য বিদ্যুৎ বিভাগ বন বিভাগের অনুমতি ছাড়াই বিদ্যুৎ সংযোগ দিচ্ছে। যারা এখানে অবৈধ স্থাপনা গড়ে তুলছে তাদের বিদ্যুৎ সংযোগ দিচ্ছে। আমরা অবশ্যই এর প্রতিবাদ জানাচ্ছি। এই বিদ্যুৎ সংযোগ দেয়া বন্ধ করা হোক।  

এদিকে, অবৈধ সব বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করা হবে জানিয়েছে জেলা পল্লী বিদ্যুৎ সমিতি। 

শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার ইঞ্জিনিয়ার আলী হোসেন বলেন, বন বিভাগ জেলা প্রশাসকের মাধ্যমে যদি উদ্যোগ নেয়, উচ্ছেদ অভিযানে আমরা শতভাগ তাদের সমর্থন দেব। বিদ্যুৎ সংযোগ অবশ্যই বিচ্ছিন্ন করবো।   

বন বিভাগের তথ্যমতে, জেলার তিন উপজেলায় প্রায় ২০ হাজার একর বনভূমি রয়েছে। এরমধ্যে বেদখলে রয়েছে প্রায় ২৫০০ একর ভূমি। 

আরবিএস
রংপুরের বহুল আলোচিত ও চাঞ্চল্যকর চার খুনের ঘটনাটি তাৎক্ষণিক বা মাদকের জেরে কোনো দুর্ঘটনা নয়, বরং এটি সম্পূর্ণ সুপরিকল্পিত একটি হত্যাকাণ্ড। রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর...
পহেলা বৈশাখ মানেই নতুনের আবাহন। কিন্তু মানিকগঞ্জের শিবালয় উপজেলার মুক্তানগর গ্রামের আম্বিয়া বেগমের কাছে এবারের নববর্ষ কেবল ক্যালেন্ডারের পাতা উল্টানো নয়, বরং দীর্ঘ অর্ধশতকের হাহাকার মুছে এক...
কানাডার ভিসা দেয়ার কথা বলে কারো থেকে নিয়েছেন ২০ লাখ কিংবা কারো থেকে ৬০ লাখ টাকা। এভাবে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। বিনিময়ে সবাইকে দিয়েছেন জাল ভিসা।
স্বৈরাচার পতনের জুলাই আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ী হয়ে ওঠে প্রতিরোধের স্ট্যালিনগ্রাদে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নৃশংসতা আর বিপরীতে বীর জনতার লড়াই এখন ইতিহাসের পাতায়।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর