জেলা জেলায় বৃষ্টির জন্য প্রার্থনা

আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ০৫:০৮ পিএম

তীব্র তাপদাহ থেকে মুক্তি পেতে সারাদেশে বৃষ্টির জন্য চলছে প্রার্থনা। জেলায় জেলায় পড়া হচ্ছে বিশেষ নামাজ সালাতুল ইসতিসকা। নামাজে অংশ নিয়ে জনজীবনে প্রশান্তি আনতে বৃষ্টির জন্য মোনাজাত করছেন বিভিন্ন বয়সের মানুষ।

মুন্সীগঞ্জ

টানা তীব্র তাপদাহের কবলে দেশ, মুক্তি মিলছে না কিছুতেই। দেখা নেই বৃষ্টির। দেশজুড়ে গরমে বিপর্যস্ত জনজীবন।আল্লাহর দরবারে বৃষ্টির প্রার্থনায় তাই সাধারণ মানুষ।

মুন্সীগঞ্জের বিভিন্ন স্থানে সালাতুল ইসতিসকা আদায় করেছেন কয়েকশ মুসুল্লী। সকালে টংগিবাড়ী উপজেলার হাসাইল কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে এই নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়। তাপদাহে বিপর্যস্ত হয়ে পড়া মানুষ স্বস্তি পেতে বিশেষ এই নামাজ আদায় করেন।

বরিশাল

বরিশাল পুলিশ লাইন্স মাঠে ইমাম সমিতির আয়োজনে বিশেষ নামাজের আয়োজন করা হয়। জনজীবন, প্রাণীকূল, ফসলের মাঠ রক্ষায় বৃষ্টির জন্য প্রার্থনা করেন মুসুল্লীরা।

একজন ইমাম বলেন, আল্লাহপাক যাতে মানুষসহ সকল প্রাণীর ওপর বৃষ্টি দান করেন সেজন্য নামাজ পড়া হয়েছে। দোয়া করা হেয়ছে।  

জয়পুরহাট

জয়পুরহাটে কেন্দ্রীয় ঈদগা মাঠসহ জেলার বিভিন্ন স্থানে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায় করা হয়েছে। তাপদাহ থেকে বাঁচতে রহমতের বৃষ্টির জন্য দুই রাকাত নামাজ আদায় করেন সবাই।

এক মুসুল্লী বলেন, মানুষ চরম কষ্ট পাচ্ছে। এর থেকে উত্তরণের জন্য সবাই একত্র হয়ে নামাজ আদায় করেছি।

কুমিল্লা

রহমতের বৃষ্টির আশায় বিশেষ দোয়া ও সালাতুল ইসতিসকার নামাজ আদায় হয়েছে কুমিল্লায়। সকালে নগরীর টাউনহল মাঠে অনুষ্ঠিত এ নামাজে অংশ নেন কয়েক হাজার মুসুল্লী।

ব্রাহ্মণবাড়িয়া

চোখের পানিতে বৃষ্টির জন্য দোয়া প্রার্থনা করে বিশেষ নামাজ আদায় করেছেন ব্রাহ্মণবাড়িয়ার মানুষ। এতে অংশ নেন বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীসহ ধর্মপ্রাণ মুসুল্লীরা। নামাজ শেষে খুতবা পাঠ করে তাপদাহসহ প্রাকৃতিক বিপর্যয় থেকে মুক্তি পেতে মোনাজাত করা হয়।

মেহেরপুর

স্বস্থির বৃষ্টির আশায় দিন গুনছে মেহেরপুরের মানুষ। আর বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায় করেছেন তারা। নামাজ শেষে দোয়া মোনাজাতের সময় কান্নায় ভেঙে পড়েন সবাই।

 

 

কেএসএইচ
পঞ্চগড়ে প্রচণ্ড খরা ও অনাবৃষ্টির কারণে নষ্ট হচ্ছে আবাদি ফসল, বাদাম ও মরিচ। এতে আশানুরূপ ফসল নিয়ে দুশ্চিন্তায় জেলার কৃষক। এ অবস্থায় ফসল বাঁচাতে বৃষ্টি না হওয়া পর্যন্ত পাম্পের সেচসহ কৃষকদের নানা...
দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে চলা অতি তীব্র তাপপ্রবাহের মধ্যে চুয়াডাঙ্গায় রেকর্ড হলো বছরের সর্বোচ্চ তাপমাত্রা।
দেশের ওপর দিয়ে বয়ে চলা প্রচণ্ড তাপদাহে যশোরে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। তীব্র গরমে চট্টগ্রামের কালুরঘাটে অজ্ঞান হয়ে মারা গেছেন এক মাদ্রাসা শিক্ষক। রোববার...
অতি তীব্র তাপদাহের মধ্যে চলতি বছরে বাংলাদেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা চুয়াডাঙ্গাতে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনের বিচার বিদ্যমান সেনা আইনেই পরিচালিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে সাজাপ্রাপ্ত এক নারী কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনায় কারাগারের জেলার শিরিন আক্তারকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৯ জন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর