অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় সোমবার (২৬ জুলাই) বাদীপক্ষের সাক্ষী গ্রহণ করবেনা আদালত।
চলমান লকডাউনে আদালতের কার্যক্রম বন্ধ থাকায় পূর্ব নির্ধারিত সময়ে সাক্ষ্যগ্রহণের কার্যক্রম স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ফরিদুল আলম চৌধুরী।
তিনি মুঠোফোনে জানান, গেল ২৭ জুন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাঈল সিনহা হত্যা মামলার চার্জ গঠন করেন। এসময় বিজ্ঞ বিচারক ২৬-২৭ ও ২৮ জুলাই এ মামলায় বাদীপক্ষের সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।
আরও পড়ুন: স্ত্রীর প্রতি সন্দেহ থেকে শিশুপুত্র খুন
কিন্তু সোমবার (২৬ জুলাই) প্রথমদিনের মতো আদালত বাদীপক্ষের সাক্ষগ্রহণের নির্দেশনা দিলেও লকডাউনের কারণে তা আর হচ্ছে না। তিনি জানান, ২৬ জুলাই ভার্চুয়ালি যদি আদালত বসে তাবে সাক্ষী গ্রহণের পরবর্তী তারিখ সম্পর্কে জানা যাবে।
উল্লেখ্য, ২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে গাড়ি তল্লাশিকে কেন্দ্র করে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।
এ ঘটনায় করা হত্যা মামলায় ওই বছরের ১৩ ডিসেম্বর ওসি প্রদীপ কুমার দাসসহ ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. খায়রুল ইসলাম।
একাত্তর/এসজে
