এক হাজার ২৯২ বস্তা চোরাই চিনিসহ একজন আটক

আপডেট : ১৪ মে ২০২৪, ০৪:৩১ পিএম

শেরপুরের নালিতাবাড়ীতে এক হাজার ২৯২ বস্তা ভারতীয় চোরাই চিনিসহ রুহুল আমিন (৪০) একজনকে আটক করা হয়েছে।

সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত উপজেলার কাকরকান্দি বাজারে অভিযান পরিচালনা করে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে আনা এক হাজার ২৯২ বস্তা চিনিসহ তাকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় ময়মনসিংহে হালুয়াঘাট উপজেলার পাগলপাড়া গ্রামের মো. শাকিল (৩৪) নামে একজন পালিয়ে গেছে।  

শেরপুরের পুলিশ সুপার মো. আকরামুল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশ জানায়, নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি বাজারে ভারতীয় চোরাই চিনি মজুদ করা আছে এমন গোপন খবরের ভিত্তিতে সোমবার রাতে অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় উপজেলার বুরুয়াজানী গ্রামের শের আলীর ছেলে মো. রুহুল আমীনকে আটক করে পুলিশ। পরে রুহুলের দেয়া তথ্যের ভিত্তিতে প্রথমে তার বসতবাড়ি থেকে এবং পরে কাকরকান্দি বাজারের দুইটি ভাড়া গোডাউন থেকে একে একে বেরিয়ে আসে শত শত বস্তা চিনি। 

রাতেই চিনির বস্তাগুলো ট্রাকে করে নালিতাবাড়ী থানায় আনা হয়। প্রতি বস্তায় ৫০ কেজি করে এক হাজার ২৯২ বস্তা চিনি (৬৪৬০০ কেজি) পাওয়া গেছে। চিনির বস্তাগুলো ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে বাংলাদেশে আনা হয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন রুহুল আমিন।

আরবিএস
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
শেরপুরের শ্রীবরদী উপজেলায় প্রায় ২৫০ মানুষের চলাচলের এক শতবর্ষী রাস্তা দেয়াল তুলে বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে, উপজেলার ভেলুয়া ইউনিয়নের কাউনেরচর...
শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় মো. সোহাগ মিয়া (২৯) নামে এক পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। 
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর