ইসলামী ব্যাংকের লকার থেকে স্বর্ণালঙ্কার গায়েব 

আপডেট : ০২ জুন ২০২৪, ০৫:০৬ পিএম

বন্দরনগরী চট্টগ্রামে ইসলামী ব্যাংকের একটি শাখার লকার থেকে ১৪৯ ভরি স্বর্ণালঙ্কার গায়েব হওয়া নিয়ে রহস্য বাড়ছে। চারদিন আগে এ ঘটনা ঘটলেও এখনো কোনো পক্ষ মামলা করেনি। 

ইসলামী ব্যাংকের চকবাজার শাখার লকার থেকে স্বর্ণালঙ্কার গায়েবের ঘটনা ঘটে গত বুধবার। কিন্তু তা প্রকাশ্যে আসে রোববার। 

লকারে গয়না রেখেছিলেন নগরের বেভারলি হিলের বাসিন্দা রোকেয়া বারী। গত বুধবার লকার খুলে সেখানে কোনো স্বর্ণালঙ্কার পাননি বলে অভিযোগ তারা। 

রোকেয়া বারী বলেন, গত ১৭ বছর ধরে তিনি ব্যাংকটির শাখায় লকার ব্যবহার করেন। বুধবার দুপুরে কিছু স্বর্ণালঙ্কার আনার জন্য সেখানে যান। কিন্তু দায়িত্বে থাকা অফিসার তাকে নিয়ে লকারের কাছে গিয়ে তা খোলা দেখতে পান।

রোকেয়া বারী দাবি করেন, চুড়ি, জড়োয়া সেট, হার, চেইন, আংটি, দুলসহ ১৪৯ ভরি স্বর্ণালঙ্কার ছিল। লকার খোলার পর দেখা যায়, সেখানে রয়েছে মাত্র ১০ থেকে ১১ ভরি। 

খোয়া যাওয়া স্বর্ণের মূল্য প্রায় দেড় কোটি টাকা এবং এ ঘটনায় ব্যাংকটির কর্মকর্তারা জড়িত থাকতে পারে বলে সন্দেহ তার। এঘটনায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন তিনি। 

ব্যাংকটির চকবাজার শাখার ম্যানেজার এস এম শফিকুল মওলা চৌধুরী বলেন, ভুক্তভোগী গ্রাহকের অভিযোগ তদন্ত করা হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হয়েছে। সোমবার তদন্তের অগ্রগতি ভুক্তভোগী গ্রাহককে জানানো হবে।

রোকেয়া বারীর ছেলে ডাক্তার রিয়াদ মোহাম্মদ মারজুক সাংবাদিকদের বলেন, বিষয়টি সঙ্গে সঙ্গে পুলিশকে জানানো হয় এবং চকবাজার থানার ওসি লকার রুম দেখে গেছেন। আইনজীবীর সঙ্গে পরামর্শ করে সোমবার মামলা করা হবে। 

এ বিষয়ে চকবাজার থানার ওসি আলী আকবর সাংবাদিকদের বলেন, খবর পেয়ে আমি নিজেই ব্যাংকে গিয়েছিলাম। লকার খোলা দেখতে পাই। ভুক্তভোগীরা এখনো কোনো মামলা করেননি। ব্যাংক থেকেও এ বিষয়ে কিছু বলা হয়নি।

আরবি
জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় হতাহতের ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি বিদেশি বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধার ও সহায়তা কার্যক্রমে যোগ দিয়েছেন।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর