দুই মাসের নিষেধাজ্ঞায় কর্মহীন কক্সবাজারের জেলেরা

আপডেট : ০৭ জুন ২০২৪, ০১:২১ পিএম

টানা দুই মাস মাছ ধরে মাছ শিকারে নিষেধাজ্ঞায় কক্সবাজারের জেলেদের পরিবারে চরমভাবে অভাব ভর করেছে। কাজহীন পড়ে থাকায় সংসারে খাবার, সন্তানদের পড়াশোনা সব কিছুই বন্ধ এখন। 

মাছ শিকারে নিষেধাজ্ঞার পর অভাবের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন জেলে আব্দুস শুক্কুর। ঘরে রান্না হয়নি দেখে সাগরে কিনারায় মাছ ধরতে যায় তার দুই শিশুপুত্র। সেখানে সাগরের গভীর পানিতে ভেসে যেতে থাকে বড় ভাই, তাকে উদ্ধার করতে গিয়ে মারা যায় ১০ বছরের ছোট ভাই সিফাত।

সপ্তাহখানেক আগের এ ঘটনায় সন্তানহারা পিতার বিলাপ আর আক্ষেপ থামছে না। বললেন, ঘরে অভাব দেখে মাছের জন্য গিয়েছিল দুই সন্তান। কিন্তু এক সন্তান আর ঘরে ফিরেনি।

কক্সবাজারের জেলে পাড়ায় এমন মৃত্যুর ঘটনা আর না থাকলেও ঘরে ঘরে অভাবের গল্প একই রকম।

সাগরে মাছ ধরা নিষিদ্ধ, তাই কাজকর্ম ছাড়া সংসার টানবেন কি করে এ নিয়ে দুশ্চিন্তায় জেলেরা।

কক্সবাজার জেলা মৎস্য কর্মকর্তা বললেন, মাছ ধরায় নিষেধাজ্ঞার সময় ৬৪ হাজার ৩৫৩ জন নিবন্ধিত জেলেকে ৮৬কেজি করে চাল দেবেন তারা।

কক্সবাজার জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বদরুজামান বলে, পরিবার প্রতি ৮৬ কেজি চাল থাকে। চাল দুই ধাপে আসে। প্রথম ধাপে আসে ৫৬ কেজি। এটার বরাদ্দ আমরা ইতোমধ্যেই পেয়ে গেছি। ৩৫৩৮ মেট্রিকটন চাল কক্সবাজারের জন্য এবং মোট জেলে ৬৩১৯৩ জন।    

তবে সরকারি এই সামান্য সাহায্যের বাইরে থাকবেন আরো প্রায় এক লাখ জেলে। কারণ এখনো তাদের নিবন্ধন হয়নি।

আরবিএস
বঙ্গোপসাগরে ইলিশসহ সব ধরনের মাছ শিকারে আরোপিত ৫৮ দিনের নিষেধাজ্ঞা কাল বৃহস্পতিবার (১১ জুন) মধ্যরাতে শেষ হচ্ছে।
ক্যালেন্ডারের পাতায় ঈদ ঘনিয়ে এলেও লক্ষ্মীপুরের মেঘনা উপকূলীয় জেলেপল্লীগুলোতে উৎসবের কোনো চিহ্ন নেই। জাটকা সংরক্ষণে নদীতে মাছ ধরায় দুই মাসের সরকারি নিষেধাজ্ঞা চলায় আয়ের পথ পুরোপুরি বন্ধ। ঘরে...
এবার পূর্ব সুন্দরবনের শেলারচর জেলেপল্লীতে হানা দিয়েছে বনদস্যুরা। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিনগত রাতে শেলারচর থেকে অস্ত্রের মুখে ছয় জেলেকে অপহরণ করেছে বনদস্যু করিমশরীফ বাহিনী।
চোখের পলকে আনুমানিক তিন মণ ইলিশ উঠে এলো ডেকে! আমরা যতটা পারলাম কুড়িয়ে নিলাম, বাকিটা আবার সাগরেই গড়িয়ে পড়লো।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর