হাসপাতালে নেই সুপেয় পানি, চরম ভোগান্তিতে রোগীরা

আপডেট : ০৮ জুন ২০২৪, ০৩:১৬ পিএম

গত দুবছর ধরে সুপেয় পানির সঙ্কটে ভুগছেন বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে আসা রোগীরা। গভীর নলকূপ থেকে সরবরাহ করা পানি লবণাক্ত হওয়ায় তাদের খাবার ও গোসল করার পানিও আনতে হচ্ছে দূর থেকে। 

হাসপাতালের স্টাফরাও বলছেন, পানির সমস্যার কারণে আবাসিক কোয়াটারও খালি পড়ে আছে। এছাড়া লবণাক্ত পানির জন্য নষ্ট হয়েছে হাসপাতালের অপারেশন থিয়েটারে মূল্যবান যন্ত্রাংশ। 

বিশুদ্ধ পানি সরবরাহের জন্য ২০২২ সালের জুনে আগে বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে বসানো হয় গভীর নলকূপ। সপ্তাহখানেক ভাল পানি পাওয়া গেলেও এরপর থেকেই নলকূপে ওঠতে থাকে লবণাক্ত পানি।

সুপেয় পানির অভাবে দুই বছর ধরে চরম ভোগান্তি পোহাচ্ছেন রোগী আর হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা। পানি সঙ্কটে শূন্য পড়ে আছে হাসপাতাল স্টাফদের আবাসিক ভবন।

বিশুদ্ধ পানির সঙ্কটে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহান বয়স্ক রোগীরা। অসুস্থ শরীরে অনেকটা দূর হেঁটে গিয়ে খাবার পানি আনেন তারা। গোসল সারতে যেতে হয় পুকুরে।

ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি লিখেও এই সমস্যার সমাধান পাননি উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা। অবশ্য শিগগিরই নতুন নলকূপ বসানোর কথা জানিয়েছেন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা।

গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মনিরুজ্জামান বলেন, পানিতে পূর্বের মতো লবণাক্ত এবং আয়রন। যে কারণে আজ অবধি আমি এটার কোনো হ্যান্ডওভার নেইনি বা হ্যান্ডওভার স্বরূপ কোনো প্রত্যয়ন দেইনি। 

বরিশাল স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন বলেন, ত্রাণ মন্ত্রণালয়ে আমরা একটা হিসাব পাঠিয়েছি। সেটার অনুমোদন হলে আমরা হয়ত একটা নতুন টিউবওয়েল স্থাপন করবো।  

লবণাক্ত পানির বর্তমান নলকূপ বসানোর স্থান নির্বাচন ও পানির গুণগত মান পরীক্ষা করা হয়েছিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে।

আরবিএস
রংপুরের বহুল আলোচিত ও চাঞ্চল্যকর চার খুনের ঘটনাটি তাৎক্ষণিক বা মাদকের জেরে কোনো দুর্ঘটনা নয়, বরং এটি সম্পূর্ণ সুপরিকল্পিত একটি হত্যাকাণ্ড। রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর...
বরিশালে জেলা ও দায়েরা জজ আদালতের প্রধান ফটকে একটি বিস্ফোরণ ঘটেছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বরিশালে কুড়িয়ে পাওয়া একটি ব্যাগে পা লাগার সঙ্গে সঙ্গে বিকট শব্দে ককটেল বা বোমাসদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটেছে। এতে একই পরিবারের দুই নারী ও এক কিশোর মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়েছেন। 
পাহাড়ি, সমতল কিংবা ভাষা, বর্ণ, লিঙ্গ ও ধর্মের ভিত্তিতে বাংলাদেশে মানুষের মধ্যে কোনো ধরনের বিভেদ-বিভাজন তৈরি করার প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন তথ্য...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর