বড়ভাইকে কুপিয়ে হত্যা করলো মাদকাসক্ত ছোটভাই

আপডেট : ২৬ জুন ২০২৪, ০৮:৪৬ পিএম

কুমিল্লার চৌদ্দগ্রামে বড় ভাই মোঃ ইলিয়াছকে কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত ছোট ভাই বাহার মিয়া। বুধবার সন্ধ্যায় উপজেলার বাতিসা ইউনিয়নের চাঁন্দকরা মধ্যমপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে। 

নিহত ইলিয়াস (৫০) চান্দকরা গ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে। বুধবার রাতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক জামিল রেজা। 

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বসতবাড়ির জায়গা নিয়ে বড় ভাই মোঃ ইলিয়াছের সাথে ছোট ভাই বাহার মিয়ার বিরোধ চলে আসছিলো। এ ঘটনাকে কেন্দ্র করে প্রায়ই ঝগড়া হতো। বুধবার সন্ধ্যায় পূর্ব বিরোধের জের ধরে দুই ভাই ঝগড়ায় লিপ্ত হয়। এসময় ক্ষিপ্ত হয়ে বাহার মিয়া ধারালো দা দিয়ে এলোপাতাড়িভাবে ইলিয়াছকে কুপিয়ে জখম করে। রক্তাক্ত অবস্থায় তাকে প্রথমে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে পথিমধ্যে তার মৃত্যু হয়।
 
নিহত ইলিয়াছের চাচাতো ভাই আবদুল মান্নান জানান, দুই ভাইয়ের মধ্যে বসতভিটার জায়গা নিয়ে দীর্ঘদিন যাবৎ দন্দ চলে আসছিলো। বুধবার সন্ধ্যায় এ নিয়ে আবারো দুই ভাই ঝগড়ায় লিপ্ত হয়। ক্ষিপ্ত হয়ে বাহার ধারালো দা দিয়ে বড় ভাই ইলিয়াছকে কুপিয়ে হত্যা করে। আব্দুল মান্নান আরও বলেন, বাহার একজন মাদকাসক্ত। 

স্থানীয় ইউপি সদস্য আব্দুল লতিফ বলেন, অভিযুক্ত বাহার মাদকাসক্ত। বসতভিটার বিরোধকে কেন্দ্র করে মাদকাসক্ত বাহার প্রায়ই ইলিয়াছের ওপর হামলা করতো। বুধবার সন্ধ্যায় বাহার আবারো ধারালো দা দিয়ে ইলিয়াছকে আঘাত করে। 

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক জামিল রেজা বলেন, ইলিয়াছ নামের এক ব্যক্তিকে সন্ধ্যায় আমাদের হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসা হয়। আমরা পরিক্ষা করে দেখি তিনি মারা গেছেন। তার পিঠে একাধিক ধারালো অস্ত্রের গভীর ক্ষত রয়েছে। 

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা বলেন, আব্দুল মান্নান নামের একজন নিজেকে ইলিয়াছের চাচাতো ভাই পরিচয় দিয়ে মুঠোফোনে আমাকে ঘটনাটি জানিয়েছে যে, ইলিয়াছ নামে এক ব্যক্তিতে পূর্ব বিরোধের জের ধরে তার ছোট ভাই বাহার কুপিয়ে হত্যা করেছে। আব্দুল মান্নান আরও জানান, ইলিয়াছকে গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজে নেয়ার পথে তার মৃত্যু হয়। 

এআর
সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের প্রয়োজনে সেনাসদস্যরা গত ১৮ মাস মাঠে দায়িত্ব পালন করেছে। বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা পর্যায়ক্রমে ব্যারাকে ফিরে যাচ্ছে। দেশের এই...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর