রূপপুরে কাজাখ নাগরিক হত্যার দায়ে বেলারুশের নাগরিকের যাবজ্জীবন

আপডেট : ২৬ জুন ২০২৪, ১১:৩৮ পিএম

পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে কর্মরত এক কাজাখ নাগরিক হত্যার দায়ে বেলারুশের এক নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে ২৫ হাজার টাকা আর্থিক জরিমানা অনাদায়ে তাকে আরও তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।  

বুধবার বিকেলে পাবনার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ওয়ালিউল ইসলাম এই রায় ঘোষণা করেন। 

দণ্ডপ্রাপ্ত আসামি মাতাভিয়েভ ভ্লাদিমির (৪৩) ট্রেস্ট রোসাটম নামে একটি বিদেশি প্রতিষ্ঠানের কর্মকর্তা। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

এদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় এই মামলা থেকে উরবানোভিচাস ভিটালি এবং ফেডারোভিচ গেনেডি নামের বেলারুশের দুই নাগরিক খালাস পেয়েছেন। 

মামলার নথি থেকে জানা যায়, ২০২২ সালের ২৬ মার্চ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের গ্রিনসিটি আবাসিক এলাকার একটি ভবন থেকে ছুরিকাঘাতে নিহত কাজাখস্তানের নাগরিক সেভেত্স ভ্লাদিমিরের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি নিকিমত নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে ফোরম্যান হিসেবে কর্মরত ছিলেন। এসময় সেভেত্সের ভাইও ছুরিকাঘাতে আহত হন।  

এ ঘটনায় বেলারুশের তিন নাগরিককে দায়ী করে একটি হত্যা মামলা করেন নিকিমত কোম্পানির পরিচালক ভেদোরোভ ইউরি। তদন্ত শেষে ২০২২ সালের ২৭ মে বেলারুশের তিন নাগরিকের বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ। দীর্ঘ শুনানি শেষে আজ এ মামলার রায় ঘোষণা করে আদালত।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুস সামাদ খান রতন এবং আসামিদের পক্ষে অ্যাডভোকেট মুকুল বিশ্বাস ও হেদায়েত উল ইসলাম। 

আদালত সাজা পাওয়া বেলারুশের নাগরিককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

আরবিএস
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
টাঙ্গাইলে স্ত্রীকে ছুরি মেরে হত্যার দায়ে স্বামী মো. মেহেদী হাসানকে (৩৮) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা...
বগুড়ার আলোচিত হাফেজ রাকিবুল হাসান হৃদয় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজার প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা...
বহুল আলোচিত শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর রায়ের দিন পিছিয়ে আগামী সোমবার (৩১ আগস্ট) দিন ধার্য করেছে হাইকোর্ট।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর