নদীতে ভেসে এলো বিশালাকৃতির মৃত তিমি

আপডেট : ০২ জুলাই ২০২৪, ১১:৩৬ পিএম

বরগুনায় সংরক্ষিত বনাঞ্চলের চর সংলগ্ন নদীর তীরে ভেসে এসেছে বিশালাকৃতির একটি মৃত তিমি। ধারণা করা হচ্ছে ৩২ ফুট লম্বা ব্রাইডস হোয়েল প্রজাতির তিমিটি বঙ্গোপসাগর থেকে ভেসে এসেছে।

সোমবার বিকেলে বরগুনা সদরের ছোনবুনিয়া চরে মৃত তিমিটি দেখতে পান স্থানীয় জেলেরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, জোয়ারের পানি নেমে চর শুকিয়ে গেলে সংরক্ষিত বনের চরে তিমিটির মৃতদেহ দৃশ্যমান হয়। এটির মুখের অংশে পচন ধরে দুর্গন্ধ ছড়ানোয় মঙ্গলবার দুপুরে মৃতদেহটি ওই চরেই মাটিচাপা দিয়েছেন বন বিভাগের কর্মীরা।

বিষয়টি নিশ্চিত করে বরগুনা সদর উপজেলার বন বিভাগের বাবুগঞ্জ বিট কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, ব্রাইডস হোয়েল প্রজাতির ৩২ ফুট লম্বা এই তিমির মৃতদেহ এখানে কয়েকদিন আগেই ভেসে আসে বলে তাদের ধারণা। মঙ্গলবার খবর পেয়ে উপজেলা প্রশাসন, পুলিশ, বন বিভাগ, প্রাণিসম্পদ ও মৎস্য বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তিনি আরও জানান, তিমিটি পচে যাওয়ায় সেটিকে স্থানান্তর করা সম্ভব হয়নি। চরেই মাটি চাপা দেয়া হয়েছে।

আরবিএস
বরগুনার তালতলীতে একটি বসতঘর থেকে অত্যন্ত প্রাণঘাতী ও বিরল প্রজাতির বিষধর ‘বড় কৃষ্ণকালাচ’ সাপ উদ্ধার করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী’ (এএলপি)। পরে মঙ্গলবার বিকেলে সাপটিকে...
ভ্রমণের আনন্দ এক নিমেষেই রূপ নিল সীমাহীন শোকে। বরগুনার পায়রা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার দীর্ঘ ৩৩ ঘণ্টা পর উদ্ধার করা হলো রাবেয়া আক্তার জুঁই (১৫) নামের এক স্কুলছাত্রীর ভাসমান মরদেহ।
বরগুনার বেতাগীর উত্তর রানীপুরে ডাঙার খালের তিন কিলোমিটার সড়কে প্রায় এক হাজার ফলদ, ভেষজ ও সৌন্দর্য বর্ধনকারী গাছের চারা রোপণ করা হয়েছে। 
বরগুনায় ২০ পিস ইয়াবাসহ গেজেটভুক্ত এক ‘জুলাই যোদ্ধা’কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শনিবার (৮ আগস্ট) রাতে সদর উপজেলার হেউলিবুনিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর