শেরপুরে বন্য হাতির তাণ্ডবে বসতবাড়ি তছনছ

আপডেট : ০৪ জুলাই ২০২৪, ০৭:০০ পিএম

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও গ্রামে বসতবাড়িতে তাণ্ডব চালিয়েছে একদল বন্যহাতি।

বুধবার রাতে ৩০-৩৫টি বন্যহাতির একটি দল উপজেলার ভারত সীমান্তবর্তী নাকুগাঁও গ্রামে তাণ্ডব চালিয়ে পাঁচটি পরিবারের বসতঘরসহ সবকিছু তছনছ করে দিয়েছে। একইসাথে খেয়ে সাবাড় করেছে এসব পরিবারের গোলায় থাকা ধান, ভেঙে চুরমার করেছে ঘরে থাকা আসবাবপত্র। এছাড়া পায়ে মাড়িয়ে বিনষ্ট করেছে আমনের বীজতলা।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরেই নাকুগাঁওসহ আশপাশের পাহাড়ি এলাকায় বন্যহাতি অবস্থান করে ফসল নষ্ট করাসহ নানাভাবে তাণ্ডব চালিয়ে আসছিলো। বুধবার রাত ৯টার দিকে ৩০ থেকে ৩৫টি বন্যহাতির একটি দল আকস্মিক নাকুগাঁও গ্রামের ভারত সীমান্তঘেঁষা রঞ্জিত ঘোষ, সুমন রবিদাস, গ্রাম পুলিশ নিরঞ্জন রবিদাস, সিন্ধু ঢালু ও রূপেন ঢালুর বসতবাড়িতে একযোগে হানা দেয়। 

এসময় এসব বাড়ির সদস্যরা ভয়ে ঘর থেকে বের হয়ে চিৎকার করে বাইরে যায়। পরে আশপাশের লোকজন এসে হৈ-হুল্লোড় করে, সার্চ লাইট জ্বালিয়ে, পটকা ফাটিয়ে ও নাকুগাঁও স্থলবন্দর থেকে পে-লোডার নিয়ে শব্দ করে হাতি তাড়ানোর চেষ্টা করে। প্রায় ঘণ্টাব্যাপী তাণ্ডব চালিয়ে আবারও পাহাড়ে ফিরে যায় বন্যহাতির দলটি।

হাতির তাণ্ডবে এসব পরিবারের রান্না ঘর, গোয়াল ঘর ও বসতঘরসহ মোট ছয়টি ঘর ভেঙে গেছে। খেয়ে ও ছিটিয়ে সাবাড় করেছে গোলায় থাকা ধান ও চাল। ভেঙে চুরমার করেছে ঘরের আসবাবপত্র। বাড়ির টিউবওয়েল থেকে আমনের বীজতলা কিছুই রেহাই পায়নি। হাতির আক্রমণে আহত হয় একটি গরু। 

এদিকে, বৃহস্পতিবার সকালে খবর পেয়ে নয়াবিল ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, মধুটিলা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলামসহ সংশ্লিষ্টরা ঘটনাস্থল পরিদর্শন করে ভুক্তভোগীদের সরকারের ঘোষিত ক্ষতিপূরণ দেয়ার আশ্বাস দেন।

ভুক্তভোগী রঞ্জিত ঘোষ জানান, রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে বন্যহাতি হামলা চালায়। এসময় ঘরে থাকা দশ কাঠা জমির ধান, খোড়াকির চাল ও গরুর খাদ্য খেয়ে ফেলে হাতিগুলো। ঘরের আসবাবপত্রও ভাঙচুর করে। হাতির আক্রমণ থেকে রেহাই পায়নি গরু এমনকি রান্নাঘরও।

ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জানান, সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। হাতির তাণ্ডবে ঘরবাড়ি, ধান-চাল, আসবাবপত্র ও আমন বীজতলাসহ প্রায় আট লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। বীজতলা এবং ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা ক্ষয়ক্ষতি নিরূপণ করেছি। যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের আবেদন করতে পরামর্শ দেওয়া হয়েছে।

আরবিএস
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
শেরপুরের শ্রীবরদী উপজেলায় প্রায় ২৫০ মানুষের চলাচলের এক শতবর্ষী রাস্তা দেয়াল তুলে বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে, উপজেলার ভেলুয়া ইউনিয়নের কাউনেরচর...
শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় মো. সোহাগ মিয়া (২৯) নামে এক পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর