মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্মকর্তার ব্যাগে মিললো ৭০ হাজার ইয়াবা

আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ০৩:২২ পিএম

কক্সবাজারের টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপপরিদর্শক মো. আমজাদ হোসাইনের ব্যাগ তল্লাশি করে ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ হাজার টাকা জব্দ করা হয়েছে। 

রোববার রামু থানার ওসি (তদন্ত) ইমন চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ পুলিশ কর্মকর্তা জানান, টেকনাফ থেকে কক্সবাজারগামী ইমপেরিয়াল স্লিপার বাসের যাত্রী টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এএসআই মো. আমজাদ হোসাইনের সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। একইসঙ্গে ৫০ হাজার নগদ টাকা মিলেছে। এ বিষয়ে বিজিবি তাকে রামু থানায় হস্তান্তর করেছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

রামু ৩০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ বলেন, শনিবার মধ্যরাতে মরিচ্যা যৌথ চেকপোস্টের সদস্যরা তল্লাশির সময় আমজাদকে জিজ্ঞাসাবাদের জন্য বাস থেকে নামাই। জিজ্ঞাসাবাদে তার কথার গরমিল থাকায় তার ব্যাগ তল্লাশি করা হয়। এসময় ওই ব্যাগ থেকে ৭০ হাজার পিস ইয়াবা ও নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়েরের জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে।  

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, বিজিবির কাছ থেকে এজাহার পেয়ে মামলা রুজু করা হচ্ছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওই কর্মকর্তা মূলত তার গ্রামের বাড়ি যাচ্ছিলেন।

আরবিএস
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।
কক্সবাজারের টেকনাফে আলাদা যৌথ ও বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি জি-৩ রাইফেল, পাঁচ হাজার পিস ইয়াবাসহ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় মদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশ।
রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর