চট্টগ্রাম আইসিইউর জন্য হন্য হয়ে ঘুরছে স্বজনরা

আপডেট : ০৩ আগস্ট ২০২১, ০৬:২০ পিএম

চট্টগ্রামে করোনা চিকিৎসায় হাসপাতালে শয্যা পাচ্ছেন না রোগীরা। আরো ভয়াবহ হয়েছে আইসিইউ সংকট। বেশিরভাগ হাসপাতালে আর আইসিইউ খালি নেই। 

ফলে প্রিয়জনকে বাঁচাতে রোগীদের নিয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালের ঘুরছেন স্বজনরা। চিকিৎসকরা বলছেন, সংক্রমণ না কমানো গেলে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন। 

করোনা আক্রান্ত বাবা নগেন্দ্র দাশকে বাঁচাতে বৃষ্টির দিনে উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে সুদূর সন্দ্বীপ থেকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে এসেছেন অনীল। 

চিকিৎসক পরামর্শ দিলেও হাসপাতালের কোনো আইসিইউ খালি না পাওয়ায় চোখে-মুখে অন্ধকার দেখতে শুরু করেন তিনি। বাবাকে বাঁচাতে ছুঁটে যান অন্য হাসপাতালে। 

আরও পড়ুন: করোনায় একদিনে ২৩৫ মৃত্যু, নতুন শনাক্ত ১৫ হাজার ৭৭৬

এ রকম প্রতিদিন প্রিয়জনকে বাঁচাতে রোগীদের নিয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালের ঘুরছেন স্বজনরা। যা এখন চট্টগ্রামে নিত্য দিনের দৃশ্য।

আবার অনেক কষ্টে আইসিইউ মিললেও জীবন-মৃত্যুর অনিশ্চিয়তা মেনেই হাসপাতালের করিডোরে সংসার পেতেছেন অনেক রোগীর স্বজন। 

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, স্বাস্থ্যবিধি না মানলে, হাসপাতালে শয্যা বা আইসিইউ বাড়িয়েও কঠিন হবে পরিস্থিতি সামাল দেওয়া। 

চট্টগ্রামে, সোমবার (৩ আগস্ট) পর্যন্ত করোনায় মারা গেছেন ৯৭৩ জন। আর এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৮৩ হাজারের বেশি মানুষ। 

একাত্তর/আরবিএস  

চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
হবিগঞ্জে ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিলের’ প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী ও পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর