ঝিনাইদহে ১১ পুলিশ কর্মকতাসহ ২৮ জনের বিরুদ্ধে দুটি হত্যা মামলা

আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ০৮:৫৯ পিএম

ঝিনাইদহে ছাত্রদল কর্মী মিরাজুল ইসলাম ও শিবির নেতা ইবনুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় আলাদা দুইটি মামলা হয়েছে। মামলায় সাবেক পুলিশ সুপার আলতাফ হোসেন (চাকুরিচ্যুত), সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখসহ ১১ পুলিশ কর্মকর্তা এবং সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুসহ ২৮ জনকে আসামি করা হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন নিহতদের স্বজনরা। আদালত মামলা দুটি এজাহার হিসেবে গ্রহণ করার জন্য থানাকে নির্দেশ দিয়েছে। 

মামলার অভিযোগে জানা যায়, ঝিনাইদহ শহরের কাঞ্চননগরের বাসিন্দা মিরাজুল ইসলাম ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ছিলেন। ২০১৪ সালের ১৮ মার্চ বিকেলের দিকে পুলিশ পরিচয়ে কয়েকজন ব্যক্তি তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এসময় অভিযুক্তরা তার পরিবারের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা দিতে না পারার কারণে নিখোঁজ হন মিরাজুল। পরবর্তীতে চুয়াডাঙ্গা জেলার খাড়াগুদা মাঠে একটি অজ্ঞাত মরদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে যান নিহতদের স্বজনরা। এসময় মিরাজুলের মরদেহে গুলির চিহ্ন দেখতে পান তারা। 

স্বজনদের অভিযোগ, পুলিশ কর্মকর্তারা টাকা না পেয়ে মিরাজুলকে গুলি করে হত্যা করেছে। 

এ ঘটনায় তৎকালীন পুলিশ সুপার আলতাফ হোসেন (চাকুরিচ্যুত), এসআই শাহরিয়ার হাসান (বর্তমানে ইন্সেপেক্টর ঢাকা ক্যান্টনমেন্ট থানা), সাবেক উপ-পরিদর্শক আমিনুল এহসানসহ একাধিক পুলিশ সদস্যকে আসামি করে হত্যা মামলাটি দায়ের করেন নিহতের মা মোছা. বুলবুলি।

অপর মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালে ইবনুল ইসলাম পারভেজ শহর ছাত্রশিবিরের সভাপতির দায়িত্ব পালন করছিলেন। অভিযুক্ত আসামিরা একই বছরের জুন মাসে পারভেজকে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে চোখ বেঁধে অপহরণ করে। পুলিশ পরিচয়ে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। এসময় তাকে নানাভাবে নির্যাতন ও ক্রসফায়ারে দিয়ে হত্যার হুমকিও দেওয়া হয়। 

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, আমরা জিডি করতে গেলেও থানা তা নিতে অস্বীকৃতি জানায়। ১৭ দিন পর ঝিনাইদহে একটি গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার খবর পেয়ে সেখানে গিয়ে পারভেজের মরদেহ শনাক্ত করি। পুলিশের পাশাপাশি আওয়ামী লীগের নেতারাও এতে জড়িত ছিলেন।

এ ঘটনার সাথে ঝিনাইদহের সাবেক পুলিশ সুপার আলতাফ হোসেন (চাকুরিচ্যুত), সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ, সাবেক সহকারী পুলিশ সুপার গোপিনাথ কানজিলাল, সাবেক ওসি হাসান হাফিজুর রহমান, এসআই কামরুল ইসলাম, আমিনুর রহমান, বোরহানুল ইসলাম, উজ্জল মৈত্র, মঞ্জুরুল ইসলাম, শাহরিয়ার হাসান, ডিএসবির সাবেক কনস্টেবল মুরাদ হোসেন, সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুসহ ২৪ জনকে আসামি করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন নিহতের বাবা জাহাঙ্গীর হোসেন।  

আরবিএস
মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
বিগত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সিদ্ধান্ত অমান্য করে যারা বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তাদের আপাতত দলে ফেরানোর কোনো চিন্তাভাবনা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক...
রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার (ডিআইজি) মোহাম্মদ আবদুল মাবুদের রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন একটি পূর্বনির্ধারিত প্রশাসনিক প্রক্রিয়া। মাছুয়াপাড়ায় একই পরিবারের চারজনকে হত্যার...
ফ্যাসিবাদকে পুনরায় দেশে ফিরিয়ে আনতে না চাইলে বর্তমান সরকারকে জামায়াতে ইসলামীর সার্বিক সহযোগিতা করা উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। একই সঙ্গে তিনি উল্লেখ করেন,...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর