পটুয়াখালীতে সাবেক এমপি শাহজাদাসহ আটজনের বিরুদ্ধে মামলা

আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ০৯:১৮ পিএম

পটুয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য এস এম শাহাজাদাসহ আটজনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ২০-৩০ জনকে আসামি করা হয়েছে। 

বৃহস্পতিবার পটুয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন দশমিনা উপজেলার খারিজা বেতাগি গ্রামের মো. আশ্রাফ মৃধা। 

আসামিরা হলেন, পটুয়াখালী-৩ আসনের দুইবারের সংসদ সদস্য এস এম শাহাজাদা। শাহাজাদার বাবা লুৎফর রহমান ও তার তিন চাচাতো ভাই সেলিম সরদার, মো. সুমন সরদার ও মো. সোহাগ সরদার। 

মামলার অন্য তিন আসামি হলেন, বেতাগী সানকিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রিপন হাওলাদার, একই ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. শাহিন মৃধা ও ওয়ার্ড যুবলীগের সদস্য মো. রুবেল মৃধা।

মামলার এজহারে বাদী উল্লেখ করেন, এস এম শাহাজাদা এবং তার চাচাতো ভাইদের নেতৃত্বে স্থানীয় ক্যাডার বাহিনী ২০২৩ সালের ১২ ডিসেম্বর বাদীকে গুরুতর আহত করে এবং তার দুইটি মোটরসাইকেল ও বাড়িঘর ভাঙচুর করে। পরবর্তীতে, ২০২৪ সালের ৯ এপ্রিল ধারালো অস্ত্রসহ আসামিরা তার ভাড়াটিয়ার বাড়িতে হামলা করে এবং ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ দেয়া না হলে বাদীকে শারীরিক ও মানসিক নির্যাতন করে এবং শেষ পর্যন্ত ৩৫ হাজার টাকা নিয়ে তাকে মুক্তি দেয়।

বাদী পক্ষের আইনজীবী এডভোকেট মো. আব্দুল্লাহ আল নোমান জানান, এস এম শাহাজাদা ও তার চাচাতো ভাইদের পাশাপাশি আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে। 

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আলম খান জানান, মামলার আসামিরা ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে আছেন।

আরবিএস
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
পটুয়াখালীর গলাচিপা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন প্রেসক্লাবটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ‘দৈনিক জনকণ্ঠ’-এর স্টাফ রিপোর্টার প্রবীণ সাংবাদিক শংকর লাল দাশ।...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর