যাত্রাবাড়ীতে মোবাইল চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৮ পিএম

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় মোবাইল চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তবে এখনও তার পরিচয় জানা যায়নি।

বুধবার যাত্রাবাড়ীর একটি পাবলিক টয়লেটের সামনে হাত বেঁধে পিটিয়ে ওই ব্যক্তিকে রাস্তায় ফেলে রাখা হয়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসক রাত সাড়ে ৮টায় তাকে মৃত ঘোষণা করেন। 

ঢামেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক এসআই মো. মাসুদ আলম বলেন, নিহতের মরদেহ ঢামেক হাসপাতাল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। 

এর আগে জুরাইন এলাকায় ট্রাফিকের ডিউটি পালনের সময়ে তিনজন শিক্ষার্থী লোকটিকে রাস্তায় পড়ে থাকতে দেখেন। বেলা সাড়ে এগারোটার দিকে তাকে উদ্ধার করে মিডফোর্ট হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ে রাস্তার জ্যামে পড়েন তারা। এতে পথেই ওই ব্যক্তির মৃত্যু হয় বলে জানিয়েছেন তারা। 

উদ্ধারকারী এক শিক্ষার্থী জিহাদ জানান, সেখান থেকে মরদেহ নিয়ে স্থানীয় একটি মসজিদে নিয়ে যান তারা। সেখানে ভোগান্তির শিকার হন তারা, কারো সহযোগিতা না পেয়ে সন্ধ্যায় মরদেহটি ঢামেকের সামনে আনা হয়। পরে বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানানো হয়। 

আরবিএস
চুরির মিথ্যা অপবাদে নির্মমভাবে পিটিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে দুই সন্তানের জনক শামীমকে। তার মৃত্যুতে কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে বগুড়ার নামুজা ইউনিয়নের চৌমহনী গ্রাম।
রাজবাড়ীর পাংশা উপজেলায় পানির মোটর চোর সন্দেহে জজ আলী বিশ্বাস (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্থানীয় অধিবাসীদের বিরুদ্ধে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পাংশা উপজেলার পাট্টা...
জামালপুরে যমুনা নদীতে জাল চুরির সন্দেহে ধাওয়া দিয়ে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
জয়পুরহাটে দুই যুবককে তুলে নিয়ে হাত-পা বেঁধে কয়েকজনের বেধড়ক পিটুনিতে একজন মারা গেছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরেক যুবক।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর