ভোলাহাটে ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১৭ পিএম

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বাবা-ছেলের ঝগড়া থামাতে এসে ভাতিজার ছুরিকাঘাতে চাচার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় সদর ইউনিয়নের ঝাউবোনা গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত ঈসমাইল হোসেন দুলু (৬৫) সাবেক ইউপি সদস্য ও ঝাউবোনা গ্রামের মৃত সামারের ছেলে। তার ভাতিজা রবিউল ইসলাম ভুটু (২৫) একই গ্রামের মিলন আলীর ছেলে। তারা সর্ম্পকে আপন চাচা-ভাতিজা।

স্থানীয় ইউপি সদস্য মো. শামসুল ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে ঝাউবোনা গ্রামের মিলন আলীর সঙ্গে তার ছেলে রবিউল ইসলাম ভুটু ঝগড়া শুরু হয়। এ সময় চাচা ঝগড়া থামাতে গেলে ভাতিজা ভুটু তাকে ছুরি দিয়ে আঘাত করেন। এতে গুরুতর আহত হন তিনি। পরে পরিবারের লোকজন ঈসমাইল হোসেন দুলুকে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. ইকবাল পাসা জানান, গত রাতে মিলন আলী ও ভুটু অর্থাৎ বাপ-ছেলের মাঝে কথা কাটাকাটি শুরু হয়। এই সময় ভুটুর চাচা দুলু তাদের থামাতে গেলে ভুটু তাকে ছুরিকাঘাত করেন। পরে স্থানীয় হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রবিউল ইসলাম ভুটুকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।  

আরবিএস
উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেয়া ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় তাদের প্রবেশ...
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে রাসায়নিক সার বিক্রি এবং অতিরিক্ত সার মজুত রাখার দায়ে এক ডিলারকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমবাগান থেকে একটি সুটারগান, গুলি, হাসুয়া ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাবের অভিযানিক দল। 
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর