করোনা ও উপসর্গ নিয়ে ১০ জেলায় ৬৭ মৃত্যু

আপডেট : ০৯ আগস্ট ২০২১, ১১:২৩ পিএম

২৪ ঘণ্টায় করোনা ও করোনার উপসর্গ নিয়ে দেশের ১০ জেলায় ৬৭ জনের মৃত্যু হয়েছে।

করোনায় দেশে প্রতিদিনই বাড়ছে শনাক্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশের ১০ জেলায় করোনা ও উপসর্গ নিয়ে ৬৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।  দেশব্যাপী একাত্তরের প্রতিনিধিদের পাঠানো খবর থেকে এ তথ্য জানা যায়।  

গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে বরিশাল বিভাগে ২১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ময়মনসিংহে ১৭ জন, রাজশাহীতে ১১ জন, চুয়াডাঙ্গায় ৪ জন মারা গেছে।

আরও পড়ুন: ৭ বছর আগে মৃত ব্যক্তি সাইকেল চালাচ্ছে এলাকায়!

এছাড়া সাতক্ষীরা, বাগেরহাট ও খুলনায় মারা গেছে যথাক্রমে ৩ জন করে। ঝিনাইদহ ও ঠাকুরগাঁয়ে মারা গেছে ২ জন করে আর মৌলভীবাজারে মারা গেছে ১ জন।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় এবং এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম এ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়। ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

একাত্তর/এআর

রংপুরে সেচ্ছাসেবক দলের এক নেতাকে নির্যাতনের অভিযোগে মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পাঁচ পুলিশ সদস্যকে ক্লোজড ও তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বহুগ্রামে শুরু হয়েছে ফুটবলপ্রেমীদের উৎসবমুখর আয়োজন।
চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় আলাদা স্থানে বজ্রপাতে তিন নারীসহ ছয়জন নিহত হয়েছেন। 
দেশের তিন জেলায় আলাদা সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্রী ও এক শিশুসহ অন্তত চারজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন। বৃহস্পতিবার (৪ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত ঝিনাইদহ, পিরোজপুর ও...
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
চাঁদপুর-৩ আসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে একাত্তর টেলিভিশনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আসনটির সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর