মাদারীপুরে ঐতিহ্যবাহী কুন্ডুবাড়ির মেলা শুরু, দর্শনার্থীদের ঢল

আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ০৪:২১ পিএম

ঢাকা-বরিশাল মহাসড়ক সংলগ্ন মাদারীপুরের কালকিনির গোপালপুর গ্রামের কুন্ডুবাড়িতে প্রতি বছরের মতো এ বছরও সনাতন ধর্মালম্বীদের উৎসব শ্রী শ্রী কালীপূজা ও দীপাবলি উপলক্ষে মেলার আয়োজন করা হয়েছে। প্রায় আড়াইশ বছর ধরে দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী এই মেলাটি 'কুন্ডুবাড়ির মেলা' নামে পরিচিত। 

বুধবার থেকে এই মেলা শুরু হলেও মূল আনুষ্ঠানিকতা বৃহস্পতিবার থেকেই শুরু। মারামারি, দাঙ্গা, সড়ক দুর্ঘটনাসহ বেশ কিছু অভিযোগ তুলে কয়েকদিন আগে ঐতিহ্যবাহী মেলাটি বন্ধের জন্য প্রশাসনের কাছে আবেদন করেছিলো স্থানীয় কিছু ব্যক্তি। তবে প্রশাসনের উদ্যোগে সকলের সাথে আলোচনা সাপেক্ষে এ বছরও তিনদিনের জন্য এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। 

বৃহস্পতিবার বেলা বাড়ার সাথে সাথে মেলা প্রাঙ্গণে দর্শনার্থীদের ভিড়ও বাড়তে শুরু করেছে। দোকানিরা পসরা সাজিয়ে বসেছেন মেলা প্রাঙ্গণে। দেশের বিভিন্ন জেলা থেকে কাঠের আসবাবপত্রের সমারোহ ঘটেছে এই মেলায়। মেলায় ফরিদপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জসহ দেশের বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা এসেছেন। মেলার সার্বিক নিরাপত্তায় সেনাবাহিনী, পুলিশ, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

এলাকাবাসী ও মেলায় আগত দর্শনার্থীরা জানান, জেলার কালকিনি উপজেলার গোপালপুরের কুন্ডুবাড়িতে ১৭৮৩ সালে দীপাবলি ও শ্রী শ্রী কালীপূজা উপলক্ষে দীননাথ কুন্ডু ও মহেশ কুন্ডু এ মেলার প্রবর্তন করেন। তাই কুন্ডুদের বংশের নামানুসারে মেলা নাম হয় কুন্ডবাড়ির মেলা। 

প্রতি বছরের মতো এ বছরও গত ৩০ অক্টোবর থেকে তিনদিনব্যাপী মেলা শুরু হয়েছে। 

এদিকে কয়েকদিন আগে মারামারি, দাঙ্গা, সড়ক দুর্ঘটনাসহ ৯টি কারণ দেখিয়ে মেলা বন্ধের জন্য উপজেলা প্রশাসনের কাছে লিখিত আবেদন করা হয় আলেম সমাজ ও ছাত্র প্রতিনিধিদের পক্ষ থেকে। এতে হিন্দু সম্প্রদায়ের মানুষের মাঝে অসন্তোষ দেখা দিলে উভয় পক্ষের প্রতিনিধিদের সাথে আলোচনা করে তিনদিনব্যাপী মেলার সিদ্ধান্ত হয়। 

বুধবার থেকেই মেলা প্রাঙ্গণে গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, বরিশাল, সাতক্ষিরা, ফরিদপুরসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ব্যবসায়ীরা মেলায়  বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছেন। আগের ইজারাদারের ইজারা বাতিল করে এ বছর কালকিনি পৌরসভার তত্ত্বাবধানে মেলা অনুষ্ঠিত হচ্ছে। 

দর্শনার্থী, ত্রেতা ও বিক্রেতারা জানান, এ বছর মেলায় আড়াই শতাধিক বিভিন্ন স্টল করা হয়েছে। মেলায় কাঠের তৈরি আসবাবপত্র, বেতের তৈরি নিত্য প্রয়োজনীয় দ্রব্য, শিশুদের খেলনা, মাটির পণ্য, বিভিন্ন প্রকার খাবারের দোকানে শিশু, নারীসহ বিভিন্ন বয়সী মানুষের ভিড় পড়েছে। 

কুন্ডুবাড়ির মেলা কমিটির সদস্য সচিব কালকিনি পৌরসভা ও উপ সহকারী প্রকৌশলী মো. লিটন হোসেন জানান, পুরো মেলা জুড়েই এক উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। দীপাবলি উৎসব উপলক্ষ্যে অনুষ্ঠিত দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী কুন্ডু বাড়ির মেলাটি আগামীতে আরও বৃহৎ আকারে আয়োজনের দাবি দর্শনার্থীদের।

মাদারীপুরের কালকিনি উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাস জানান, মেলায় আগত দর্শনার্থী, ক্রেতা, বিক্রেতাদের সার্বিক নিরাপত্তায় দিন রাত সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। আশাকরি শান্তিপূর্ণভাবে মেলাটি সম্পন্ন করতে পারবো।

আরবিএস
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকার আল-আকসা আকন বাড়ি জামে মসজিদের ইমামের থাকার ঘরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মাদারীপুরের শিবচরে মা শাম্পা আক্তারকে (২২) ধর্ষণের পর হত্যা করে মরদেহ ফেলে দেওয়ার ঘটনার পাঁচ দিন পর তার এক বছর বয়সী শিশুসন্তান আবিরের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
দিল্লির তোষণনীতি ও আওয়ামী লীগের সঙ্গে কথিত আঁতাতের মাধ্যমে বিএনপি-জামায়াত-এনসিপির ঐতিহাসিক ঐক্যে ফাটল ধরানোর জন্য বিএনপিকে সরাসরি দায়ি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। দলটির শীর্ষ...
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩৯ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে ৮১৬ শিশুর মধ্যে। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৩১টি শিশু। 
একটি সমৃদ্ধ, প্রগতিশীল ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে দেশপ্রেমিক নাগরিক, বিশিষ্ট ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা এবং গবেষকসহ সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
নেত্রকোণায় ডোবার পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে জেলার খালিয়াজুড়ী উপজেলার জাহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর