হোমনায় আটক ৪ নারী ছিনতাইকারী

আপডেট : ১০ আগস্ট ২০২১, ০৬:৪৯ পিএম

কুমিল্লার হোমনায় চার নারী ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। নারী ছিনতাইকারীদের এই চক্রটি দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন স্থানে ছিনতাই করে আসছিল।

সোমবার (৯ আগস্ট) জেলার হোমনা বাজার এলাকা থেকে তাদের আটক করে স্থানীয় জনতা। ছিনতাইকারী চক্রের সদস্যরা হলেন, আঁখি সরকার (২০), হাছিনা আক্তার (২৬), শিউলী (২০), এবং মৌসুমী (২৫)। 

এ বিষয়ে হোমনা থানার ওসি মো.আবুল কায়েস আকন্দ জানান, একটি ছিনতাইকারী চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে ছিনতাই করে আসছে। আজ জনতার হাত ধরা পড়েছে। ছিনতাইকারীদের কাছ থেকে মনু মিয়া নামের এক ব্যক্তির এক লাখ ৯২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। থানায় মামলা হয়েছে। চার জনকে আদালতে প্রেরণ করা হয়েছে।

মঙ্গলবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে মনু মিয়া নামের এক ব্যক্তি বাদী হয়ে চার ছিনতাইকারীর বিরুদ্ধে মামলা করেন। 

জানা গেছে, সোমবার (৯ আগস্ট) শ্রীমদ্দি গ্রামের মো. মনু মিয়া তার মেয়েকে নিয়ে দুই লাখ ১২ হাজার টাকা ব্যাংকে জমা দিতে যান। ব্যাংকে ভিড় থাকায় পরেদিন জমা দিবে বলে বাড়ি রওনা হন। পথে হোমনা বাজারের মেঘনা হাসপাতালের সামনের সড়কে মেয়েকে দাঁড় করিয়ে অটো ডাকতে গেলে শারমিন ছিনতাইকারীর কবলে পড়ে। 

আরও পড়ুন: প্যরিসের পথে মেসি, কিছুক্ষণ পরই চুক্তি

এ সময় এক লাথ ১২ হাজার টাকা মাটিতে পড়ে যায় এবং ১ লাখ টাকা নিয়ে একজন পালিয়ে যায়। পরে উপস্থিত লোকজনের সহযোগীতায় তিন ছিনতাইকারিকে আটক করে কৌশলে বাকি জনের সাথে যোগাযোগ করা হয়। পরবর্তীতে সে টাকা নেওয়ার কথা স্বীকার করে এবং ৮০ হাজার টাকা ফেরত দিতে আসে। তখন চার নারী ছিনতাইকারীকে আটকে রেখে থানায় খবর দিলে হোমনা থানা পুলিশ তাদেরকে  আটক করে থানায় নিয়ে যায়। 


একাত্তর/আরবিএস  

পাবনার হিমাইতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের বসতবাড়ি ও আশপাশের জমি নির্বিঘ্নে পরিচালনা নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় টেকনাফ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাফর আহমেদকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে...
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে সাত বছর বয়সী এক কন্যাশিশুকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত অপহরণ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে অপহরণের কাজে ব্যবহৃত একটি...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
বাংলাদেশের সার্বিক সংস্কার ব্যবস্থাকে যুক্তরাষ্ট্র জোরালোভাবে সমর্থন করে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে সংস্কার ইস্যুতে বিএনপির সঙ্গে আলোচনা ও নেগোসিয়েশন করা হবে বলেও মার্কিন...
চলতি জুলাই ও আগস্ট মাসে দেশে জ্বালানি তেলের কোনো সঙ্কট হবে না বলে আশ্বস্ত করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বর্তমানে দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে উল্লেখ করে মন্ত্রণালয়...
দেশের অধিকাংশ এলাকায় সার্বিক বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমলেও উপকূলীয় দুই বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে আগামী দুই দিন চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ভারী থেকে অতিভারী...
পাবনার হিমাইতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের বসতবাড়ি ও আশপাশের জমি নির্বিঘ্নে পরিচালনা নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর