পায়রা বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ১১:১৪ পিএম

পটুয়াখালী কলাপাড়া উপজেলার পায়রা ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। আগামী এক সপ্তাহ পর এ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন আবার স্বাভাবিক হতে পারে বলে জানানো হয়েছে। 

বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ হলেও কলাপাড়ায় মঙ্গলবার স্বাভাবিক ছিলো বিদ্যুৎ সরবরাহ। তবে বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিদ্যুৎ বন্ধের নোটিশ দিয়েছে কলাপাড়া পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)। 

পায়রা বিদ্যুৎকেন্দ্রের সহকারী ম্যানেজার শাহমনি জিকো জানান, গত সোমবার এ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ করা হয়। এর কারণ হিসেবে তিনি জানান, কলাপাড়ার ধানখালীতে নির্মাণাধীন পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট (আরএনপিএল) বিদ্যুৎকেন্দ্রটি শিগগিরিই উৎপাদন যাবে।

তিনি আরও জানান, পায়রা বিদ্যুৎকেন্দ্রের সঞ্চালন লাইন দিয়ে আরএনপিএল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। এজন্য বিদ্যুৎ মন্ত্রণালয়ের নির্দেশ সঞ্চালন লাইন মেরামত ও নতুন বিদ্যুৎ কেন্দ্রের লাইম সংযোজনের জন্য পায়রা বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ করা হয়। 

তিনি বলেন, যদিও গত ১১ নভেম্বর পায়রা বিদ্যুৎকেন্দ্রের ৬৬০ মেগাওয়াটের একটি ইউনিট বন্ধ করা হয় ইউনিটের রক্ষণাবেক্ষণের জন্য। 

পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের (আরএনপিএল) তত্ত্বাবধায়ক প্রকৌশলী আশরাফ উদ্দিন বলেন, পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের সুইচিং স্টেশনসহ সকল নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে ২৫ সালের জানুয়ারি মাসে পরীক্ষামূলকভাবে প্রথম ইউনিট উৎপাদনে আসতে পারে।

আরবিএস
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর