রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত

আপডেট : ১২ আগস্ট ২০২১, ০৬:২৩ পিএম

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার দুটি ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. সরোয়ার হোসেন নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার শাওরাইল ইউনিয়নের বাহের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সরোয়ার হোসেন সিরাজগঞ্জ জেলার তারাশ উপজেলার বানিয়াবহ এলাকার বাসিন্দা।

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান জানান, বৃহস্পতিবার দুপুরে বাহের মোড় এলাকায় দুটি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক শ্রমিক নিহত হয়েছেন। তার মরদেহ উদ্ধার করে রাজবাড়ীর মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: পচা ধান নিয়ে ডিসি অফিসের সামনে প্রতিবাদ

এ ঘটনায় অপর এক শ্রমিক আহত হয়েছেন। তাকে উদ্ধার করে স্থানীয় কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, যোগ করেন ওসি।


একাত্তর/আরএ

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ভারতের জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা সংস্কারের দাবিতে উত্তাল আন্দোলনের মধ্যে অনশনরত বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুকের সঙ্গে হাসপাতালে বৈঠক করেছেন কেন্দ্রীয় মন্ত্রীরা।...
দেশের টেক্সটাইল বা বস্ত্র খাতের বিদ্যমান নানা সমস্যা দ্রুত সমাধানের লক্ষে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর