সাগর পথে আরও ৩৪ রোহিঙ্গার অনুপ্রবেশ

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ০৪:৪৪ পিএম

কক্সবাজারের টেকনাফে সাগরপথে মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় নারী ও শিশুসহ ৩৪ রোহিঙ্গাকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার দুপুরে টেকনাফের সাবরাংয়ের মুন্ডারডেইল পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করেন ওই রোহিঙ্গারা। 

বিষয়টি নিশ্চিত করে বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, রোববার দুপুরে টেকনাফে সাবরাংয়ের মুন্ডারডেইল পয়েন্টে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের বহনকারী একটি ট্রলার সাগরে ভাসতে দেখে বিজিবির সদস্যরা। এক পর্যায়ে ট্রলারটি ভাসতে ভাসতে তীরে ভিড়ে। পরে ট্রলারে থাকা ৩৪ জন রোহিঙ্গাকে কূলে নামিয়ে আনা হয়। এদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

বিজিবির এ কর্মকর্তা বলেন, উদ্ধার হওয়া রোহিঙ্গারা জানিয়েছেন, মিয়ানমারের রাখাইন রাজ্যের আকিয়াবের পূর্বে নাশং এলাকার বাসিন্দা তারা। সাগরপথে তারা ইঞ্জিন চালিত কাঠের ট্রলারে প্রাণ বাঁচাতে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালায়। গত পাঁচদিন ধরে তারা সাগরে ট্রলারের মধ্যেই অবস্থান করছিলো। এক পর্যায়ে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে ভাসতে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেছে। 

উদ্ধার হওয়া রোহিঙ্গারা আরও জানিয়েছেন, রাখাইন রাজ্যের পূর্ণ নিয়ন্ত্রণ নিতে সরকারি জান্তা বাহিনী ও বিদ্রোহী আরাকান আর্মির মধ্যে তীব্র লড়াই চলছে। সেখানে সরকারি বাহিনীর পাশাপাশি আরাকান আর্মিও যুদ্ধে অংশ নিতে রোহিঙ্গাদের জোরপূর্বক ধরে নিয়ে যাচ্ছে। এতে কেউ অস্বীকৃতি জানালে তাদের উপর নেমে আসে নির্মম নির্যাতন-নিপীড়ন। প্রাণ বাঁচাতে তারা বাংলাদেশে পালিয়ে আশ্রয় নিতে চেষ্টা চালাচ্ছে। 

উদ্ধার হওয়া রোহিঙ্গাদের পুনরায় নিজ দেশে ফেরত পাঠাতে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান লে. কর্নেল আশিকুর রহমান।

আরবিএস
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকার পাশে রয়েছে উল্লেখ করে সমাজের বিত্তবানদেরও বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন...
টানা ৯ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
কক্সবাজারে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের বাড়িঘর নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে আর্থিক ও উপকরণ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে সম্পূর্ণ স্বচ্ছতার...
কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ পাঁচ জেলের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর