টেকনাফের পাহাড়ে বাচ্চা প্রসবের সময় মা হাতির মৃত্যু

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ০৮:১৯ পিএম

কক্সবাজারের টেকনাফের পাহাড়ে বাচ্চা প্রসবের সময় এক মা হাতির মৃত্যু হয়েছে। পরে ঘটনাস্থল থেকে বাচ্চা হাতিটিকে (শাবক) উদ্ধার করেছে বন বিভাগ। 

রোববার (৫ জানুয়ারি) বিকেলে টেকনাফের হোয়াইক্যং রেঞ্জের হরিখোলা গহীন পাহাড়ে এ ঘটনা ঘটে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হোয়াইক্যং রেঞ্জ অফিসার মো. মিনার চৌধুরী।

এ কর্মকর্তা জানান, স্থানীয়দের মাধ্যমে খবর আসে যে, হোয়াইক্যং রেঞ্জের আওতায় হরিখোলা গহীন পাহাড়ে বাচ্চা প্রসবের সময় এক বন্য হাতির মৃত্যু হয়। খবর পেয়ে রোববার বিকেলে হোয়াইক্যং বিটের বন বিভাগের সদস্যরা পাহাড়ে পৌঁছে ঘটনাস্থল থেকে হাতি শাবকটিকে উদ্ধার করে। পরে শাবকটিকে বন বিভাগের অফিসে নিয়ে আসা হয়।  

তিনি আরও জানান, মৃত হাতিটিকে যথাস্থানে মাটি চাপা দেওয়া হবে। অন্যদিকে উদ্ধার হওয়া হাতি শাবকটিকে ডুলাহাজারা সাফারি পার্ক পাঠানো হবে। 

আরবিএস
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।
কক্সবাজারের টেকনাফে আলাদা যৌথ ও বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি জি-৩ রাইফেল, পাঁচ হাজার পিস ইয়াবাসহ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় মদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশ।
কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের পর বিপুল পরিমাণ ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে র‍্যাব-১৫। 
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর