মাঠে পাঁচ বাহিনী, এখনও উদ্ধার হয়নি ব্যবসায়ী শিবু বণিক

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ০৫:০৮ পিএম

অপহরণের তিন দিন অতিবাহিত হতে চলেছে, তবে এখনও উদ্ধার করা যায়নি পটুয়াখালী ব্যবসায়ী শিবানন্দ রায় শিবু বণিককে। তাকে উদ্ধারে মাঠে তৎপর রয়েছে পুলিশ, নৌ পুলিশ, ডিবি, সিআইডি, র‌্যাবের সদস্যরা। 

শিবু বণিক জেলার বাউফল উপজেলার কালাইয়া বন্দরের মার্চেন্ট পট্টির পাইকারি মুদি ব্যবসায়ী।

এদিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে অপহরণের শিকার প্রবীণ এই ব্যবসায়ীকে অপহরণ ও ডাকাতির ঘটনায় বিক্ষোভ করেছে স্থানীয়, স্বজন ও ব্যবসায়ীরা। পাশাপাশি প্রশাসনকে সময় বেঁধে দিয়ে উদ্ধারের দাবি এবং হরতাল-ধর্মঘটের মতো কর্মসূচিরও ঘোষণা দেওয়া হয়েছে।

রোববার (৫ জানুয়ারি) সকালে তার উদ্ধার দাবিতে কালাইয়া বন্দরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এ সময় বক্তারা নৌ পুলিশ ফাঁড়ির ভূমিকার সমালোচনা করে তাকে উদ্ধারের জন্য সোমবার সময় বেঁধে দেন। নচেৎ কালাইয়া বন্দরে হরতাল-ধর্মঘট কর্মসূচির ঘোষণা দেন। 

সমাবেশে বক্তব্য রাখেন, কালাইয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফিরোজ হাওলাদার, বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি নুরুল আমিন,  ব্যবসায়ী মণ্টু মিয়া, আব্দুল কালাম মিয়া ও সাংবাদিক অতুল চন্দ্র পাল।  

এদিকে বিক্ষোভ সমাবেশ চলাকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি মনজুর মোরশেদ। 

এসময় তিনি অপহৃত ব্যবসায়ীর স্বজন ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত উদ্ধারের আশ্বাস দেন। তার সঙ্গে ছিলেন পটুয়াখালী পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

গত শুক্রবার (৩ জানুয়ারি) রাত সোয়া ১০টার দিকে কালাইয়া বন্দরের মার্চেন্ট পট্টির নিজ পাইকারি মুদি দোকানে বসে হিসাব করছিলেন শিবু বণিকসহ কর্মচারীরা। এসময় ৮/১০ জন সশস্ত্র ডাকাত দোকানে ঢুকে অস্ত্রের মুখে দুই কর্মচারী তাপস ও শঙ্করকে বেঁধে নগদ সাড়ে পাঁচ লাখ টাকা লুট করে। একই সঙ্গে তারা দোকান মালিক শিবু বণিককে অপহরণ করে। ডাকাত দল দোকানের পেছনের নৌ পুলিশের জেটি ব্যবহার করে ট্রলার যোগে তাকে নিয়ে যায়।  

এ ঘটনায় স্ত্রী কৃষ্ণা বণিক বাউফল থানার অভিযোগ দিয়েছেন। ওই রাত থেকেই পুলিশ শিবু বণিককে উদ্ধারে বিভিন্ন জায়গায় অভিযান অব্যাহত রেখেছে। পাশাপাশি কালাইয়া নৌ পুলিশ, ডিবি, সিআইডি ও র‌্যাব মাঠে কাজ করছে।

ব্যবসায়ীকে উদ্ধারের দাবিতে কালাইয়া বন্দরে ব্যবসায়ী, বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের মিছিলসহ বিভিন্ন কর্মসূচি অব্যাহত রয়েছে। বন্ধ রয়েছে বন্দরের অধিকাংশ দোকানপাট। 

একাত্তর/এসি
পটুয়াখালীর দশমিনা উপজেলার বাশবাড়িয়া ইউনিয়নের ‘বাঁশবাড়িয়া লঞ্চঘাট থেকে রকমান ব্যাপারী বাড়ি পর্যন্ত’ এক কিলোমিটার সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নথিপত্রে পিচঢালা পাকা)...
প্রায় দুই বছর পর পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরের প্রথম টার্মিনালের ৬৫০ মিটার জেটিতে সরাসরি বার্থিং করেছে একটি বিদেশি পণ্যবাহী বড়ো জাহাজ। 
পটুয়াখালীর গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের গুয়াবাড়িয়া এবি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (লাইব্রেরিয়ান) রিনা পারভিনের বিরুদ্ধে বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত না থেকেও সরকারি...
পটুয়াখালীর বাউফল উপজেলায় বসতঘরের পেছনে সুকৌশলে গড়ে তোলা একটি গাঁজার বাগানে অভিযান চালিয়ে তিনটি তাজা গাঁজাগাছসহ ইউসুফ খান (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার রাত পৌনে ৯টার দিকে উপজেলার...
শারদীয় দুর্গোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ও তাৎপর্যপূর্ণ দিন মহাঅষ্টমীতে দেবী দুর্গার জীবন্ত প্রতীক হিসেবে এক কুমারী শিশুকে আরাধনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার সরকারের কূটনৈতিক সহায়তায় দীর্ঘ প্রতীক্ষিত ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছে। প্রাপ্ত এই সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাতে নিহতের স্বজনেরা আজ...
বরগুনার বেতাগীতে কিশোর গ্যাং, অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, অবৈধ দখলবাজি এবং ছড়িয়ে পড়া অনলাইন জুয়া চিরতরে নির্মূল করতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের (৬০ দিন) সময়সীমা বেঁধে...
কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে সে বিষয়ে আইন ও সরকারের অবস্থান স্পষ্ট, এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। উদ্ভূত পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর